লাইফস্টাইল

ময়দা-বিস্কুটের গুঁড়ো ছাড়াই ফিশ ফ্রাই স্ন্যাক্স

সান নিউজ ডেস্ক:

কোরবানির পরে এই কয়দিন মাংস খেতে খেতে নিশ্চই জিভ ভোতা হয়ে গেছে! ভিন্ন কিছু খেতে মন চাইছে? তবে আর দেরি কেন? ফ্রিজে থাকা মাছ দিয়ে নতুন কিছু তৈরি করে জিভে দিন নতুন স্বাদ। হ্যাঁ মাছ! মাছ ভাজা দিয়েই হবে স্বাদ পরিবর্তন। তবে একটু অন্যরকমভাবে। তাহলে চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এই ফিশ ফ্রাই-

উপকরণ: ভেটকি বা রুই-কাতলা: ৪ পিস, মধু: ১ টেবিল চামচ, চিলি সস: হাফ চা চামচ, টম্যাটো সস: হাফ চা চামচ, গন্ধরাজ লেবুর রস:১ চা চামচ, গন্ধরাজ লেবুর খোসা কোরা: ১চা চামচ (ভিতরের সাদা অংশ বাদে), লবণ ও মরিচ গুঁড়ো: স্বাদ অনুযায়ী, সরিষার তেল, গোলমরিচ: স্বাদ অনুযায়ী, মেয়োনিজ, ধনে পাতা (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালী: মাছের টুকরোগুলিতে লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচ, গন্ধরাজ লেবুর রস মাখিয়ে নিন। সস-সহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ম্যারিনেশনের জন্য। অন্তত ঘণ্টা দুই ম্যারিনেট করে রাখুন। এ বার কড়াইয়ে বা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিন মাছের টুকরোগুলো। কাঁটা এড়াতে চাইলে মাছের কিউব বা ভেটকি-আড় জাতীয় মাছ ব্যবহার করতে পারেন। রুই কিংবা কাতলা মাছেও স্বাদের কোনও কমতি হবে না। সে ক্ষেত্রে তেলের অংশ ছাড়িয়ে তবে ম্যারিনেট করতে হবে।

তেল এড়াতে চাইলে ওভেন ১৬০ ডিগ্রিতে প্রি-হিট করে ৫০ মিনিট ধরে বেক করে নিলেই তৈরি গন্ধরাজ ফিশ ফ্রাই। পরিবেশনের সময় মেয়োনিজ কিংবা চিলি সস ও টম্যাটো সসের মিশ্রণ দিন সঙ্গে। ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন গন্ধরাজ ফিশ ফ্রাই।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা