লাইফস্টাইল

কোরবানির ঈদ হবে সুস্বাদু ভুঁড়ি ভাজার সাথে

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে গরুর ভুঁড়ি ভাজার সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই খাবারটি তৈরি করতে-

উপকরণ:

গরুর ভুঁড়ি- ২ কেজি, সয়াবিন তেল- আধা কাপ, লবঙ্গ- ৮টি, দারুচিনি- ৪ স্টিক, তেজপাতা- ৫টি, সবুজ এলাচ- ১০টি, পেঁয়াজ কুচি- ১ কাপ, রসুন বাটা- ১ টেবিল চামচ, আদা বাটা- ২ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- দেড় টেবিল চামচ, জিরার গুঁড়া- ১ চা চামচ, গরম মশলার গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, লবণ- পরিমাণ মতো।

শুধু ভুঁড়ি ভাজতে যা যা লাগবে:

সয়াবিন তেল- ১/৪ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, মৌরি গুঁড়া- ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ, গরম মশলার গুঁড়া- ১ চা চামচ।

রন্ধন প্রণালি:

প্যানে তেল গরম করে গরম মশলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে বাটা মসলা দিয়ে ২ মিনিট নাড়তে থাকুন। এবার গুঁড়া মশলা ও লবণ দিন। নেড়ে মশলাগুলো ভালমত মিশিয়ে নিন। তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মশলাগুলো। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট অপেক্ষা করুন। মশলা থেকে তেল ছেরে দিলে আগে থেকে আদা বাটা ও হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে রাখা কুচি করা ভুঁড়ি দিয়ে দিন। মশলা দিয়ে সেদ্ধ করলে ভুঁড়ির গন্ধ দূর হয়। লো মিডিয়াম আঁচে ১০ মিনিট কষিয়ে নিন ভুঁড়ি। কষানোর সময় অনবরত নাড়তে হবে। এরপর পর্যাপ্ত পানি দিয়ে মিডিয়াম আঁচে ৩৫ থেকে ৪০ মিনিট রেখে রান্না করুন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।

ভুঁড়ি রান্না হয়ে গেলে, ভাজার জন্য তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। গুঁড়া মসলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে সেদ্ধ করা ভুঁড়ি দিয়ে দিন। সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিন ভুঁড়ি। পরিবেশন করুন গরম গরম।

একই উপায়ে ছাগলের ভুঁড়িও রান্না করতে পারবেন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা