লাইফস্টাইল

মাটন চাপ তৈরির সহজ রেসিপি!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে মাটন চাপ তৈরি করার সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই খাবারটি তৈরি করতে-

উপকরণ:

মাটন- পাতলা করে কাটা (৭৫০ গ্রাম), আদা রসুন বাটা- ২ চা চামচ, কাঁচা পেঁপে বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো- ১ চা চামচ, মরিচ গুঁড়ো- ১ চা চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, টক দই- আধা কাপ, গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ, কাবাব মশলা- আধা টেবিল চামচ, লবণ- স্বাদ মত, বেসন- ১ টেবিল চামচ

রন্ধন প্রণালি:

মাটন পাতলা করে কেটে নিন। এ বার টুকরোগুলোকে একটু থেঁতলে নিন। এর পর মাটনে টক দই, লেবুর রস মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন। অনেকে ভিনেগারে ভিজিয়ে রাখতে পছন্দ করেন। সে ক্ষেত্রে দই কম দেবেন। ৩-৪ ঘণ্টা এ ভাবে রাখার পর সব মশলা এতে ভাল করে মিশিয়ে নিন। এর পর আরও কিছু ক্ষণ তা রেখে দিন। এর পর আঁচ কমিয়ে গরম পাত্রে আধ কাপের মতো তেল দিন। তেল গরম হলে চাঁপের টুকরোগুলো দিয়ে লালচে বাদামি করে ভেজে নিন।

এর পর অন্য একটি পাত্রে মাটনের টুকরো ভেজে রাখা তেলেই আধ কাপ পিঁয়াজ কুচি ফেলুন। তত ক্ষণই ভাজুন যত ক্ষণ না এর রং লালচে হয়। কাঁচা মরিচ চিরে দিন তেলে। মরিচ ও পিঁয়াজ মেশানো গন্ধ ছেড়ে এলে মাংসের টুকরোগুলো মিশিয়ে দিন এর সঙ্গে। মাংসের গা থেকে পানি বের হলে আঁচ বাড়িয়ে হালকা কষিয়ে নিন। পানি কমলে উপর থেকে কাবাব মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল আপনার সাধের মাটন চাঁপ। নান বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই পদ।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা