লাইফস্টাইল

ডিম দিয়ে বানান ইসরায়েলের শাকসুকা

সান নিউজ ডেস্ক:

দীর্ঘ লক ডাউনের ভাঁড়ারে টান, বাইরে যাওয়া মানা। বাড়িতে থাকা আনাজের ঝুড়ি থেকে পাওয়া কিছু সাধারণ উপকরণ আর ডিম দিয়ে বানিয়ে ফেলুন ইজরায়েলের সিগনেচার ডিশ শাকসুকা। আদতে লেবানিজ খাবার শাকসুকা দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের নাগরিকদের মন জয় করে নিয়েছে। ডিম টমেটোর যুগলবন্দী এই ইজরায়েলি খানা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবের জন্যেই ইয়ামি। তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে শাকসুকা তৈরিতে-

উপকরণ: টমেটো – ৬/ ৭ টা, রসুন কুচি – ৩ চামচ, পেঁয়াজ কুচি – আধ কাপ, লাল ক্যাপসিকাম- আধখানা, পেঁয়াজ ও রসুন পাতা কুচি – ২ চামচ, পার্সলে বা ধনে পাতা কুচি – ১ চামচ, লবণ, কাঁচা মরিচ – স্বাদ অনুযায়ী, চিজ কোরানো – ২ চামচ, মাখন – ১/২ চামচ, চিনি – সামান্য, গোলমরিচ গুড়ো – ১ চামচ, ডিম – ৪ টা

রন্ধন প্রণালী:

প্যানে সামান্য মাখন দিয়ে গরম করে তার মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নেড়ে নিন। ট্র্যান্সপারেন্ট হয়ে গেলে কুচনো টমেটো দিয়ে লবণ মিশিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক পরে লাল ক্যাপসিকামের টুকরো দিন। না থাকলে সবুজ ক্যাপসিকাম বা বিনসের কুচিও দিতে পারেন। কাঁচা মরিচ কুচি ও সামান্য মরিচ গুঁড়ো দিয়ে নেড়ে নিন। ঘন হয়ে এলে চিনি দিয়ে নেড়ে নিন, অল্প কোরানো চিজ যোগ করুন। এবারে ডিম আস্তে করে মাঝখান থেকে ফাটিয়ে পোচের মত টমেটো গ্রেভির ওপরে ছেড়ে দিন। সাবধানে দেবেন, যেন কুসুম ঘেঁটে না যায়। পোচের মতো পর পর চারটা ডিম টমেটো গ্রেভির উপরে দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। কয়েক মিনিট পর চাপা খুলে কোরানো চিজ, পার্সলে বা ধনে পাতা কুচি, পেঁয়াজ ও রসুন ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর এই পদ জলখাবারে খেতে পারেন, রাত্রে রুটি দিয়েও জমে যাবে।

ধনে পাতা বা পার্সলে না থাকলেও চিন্তা নেই, লাল নটে শাক কিংবা পালং শাকের কুচিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নামানোর আগে শাকের কুচি দিয়ে চাপা দিয়ে রাখলে ভাপে সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামের পরিবর্তে ঝিঙে পাতলা করে কেটে ব্যবহার করতে পারেন। বাচ্চারাও মহানন্দে খাবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা