ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

তুলসি পাতার গুণ

লাইফস্টাইল ডেস্ক : তুলসি পাতার উপকারিতার শেষ নেই। ভেষজ এ উপাদানটি সেবনের গুণগুলো অনেকেরই অজানা।

আরও পড়ুন : ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়

তুলসি পাতার কিছু গুণের কথা জেনে নিন-

(১) পেট খারাপ হলে তুলসীর ১০ টা পাতা সামান্য জিরের সাথে পিষে ৩/৪ বার খান ৷

(২) জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করুন ৷ অথবা ৩ টি দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন ৷ দিনের মধ্যে ৩-৪ বার ঐ বড়িটা পানির সাথে খান। জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে ৷

আরও পড়ুন : ভিটামিন ডি এর ঘাটতির ৬ লক্ষণ

(৩) কাশি যদি না কমে সেক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সাথে মিশিয়ে খান। এতে উপকার পাবেন।

(৪) মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান ৷

(৫) ঘা যদি দ্রুত কমাতে চান, তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি এক সাথে পিষে ঘা এর স্থানে লাগান, কমে যাবে৷

(৬) শরীরের কোন অংশ যদি পুড়ে যায়, তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান এতে জ্বালা কমবে। পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ সেখানে কোন দাগও থাকবে না।

আরও পড়ুন : বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার

(৭) ত্বকের চমক বাড়ানোর জন্য, ত্বকের বলীরেখা এবং ব্রন দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান৷

(৮) চর্মরোগে তুলসী পাতা দূর্বাঘাসের ডগার সংগে বেটে মাখলে ভালো হয়ে যায়।

(৯) ডায়রিয়া হলে ১০ থেকে ১২ টি পাতা পিষে রস খেয়ে ফেলুন।

আরও পড়ুন : কাঁচা মরিচ সংরক্ষণ করার উপায়

(১০) যদি কখনও বমি কিংবা মাথা ঘোরা শুরু করে, তাহলে তুলসী রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।

(১১) সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচী বাড়ে।

(১২) নিয়মিত তুলসীর রস পানে হৃদরোগেও উপকার পাওয়া যায়।

(১৩) চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : মাংস সম্পর্কে অবাক করা তথ্য

(১৪) বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন ৫-৭ টা তুলসী পাতা চেবান ৷

(১৫) প্রস্রাবে জ্বালা হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন ৷ উপকার পাবেন ৷

(১৬) ত্বকের সমস্যা দূর করতে তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগান ৷

(১৭) তুলসী মূল শুক্র গাঢ় কারক। তুলসী পাতার ক্বাথ, এলাচ গুঁড়া এবং এক তোলা পরিমাণ মিছরী পান করলে ধাতুপুষ্টি সাধিত হয় যতদিন সম্ভব খাওয়া যায়। এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক। প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শিকড় পানের সাথে খেলে যৌনদূর্বলতা রোগ সেরে যায়।

আরও পড়ুন : গরুর মাংস নরম করার উপায়

(১৮) কোনো কারনে রক্ত দূষিত হলে কালো তুলসি পাতার রস কিছুদিন খেলে উপকার পাওয়া যায়।

(১৯) শ্লেষ্মার জন্য নাক বন্ধ হয়ে কোনো গন্ধ পাওয়া না গেলে সে সময় শুষ্ক পাতা চূর্ণের নস্যি নিলে সেরে যায়। পাতাচূর্ণ ২ আঙ্গুলের চিমটি দিয়ে ধরে নাক দিয়ে টানতে হয়।

(২০) তুলসী পাতা দিয়ে চায়ের মত করে খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। তুলসী চা হিসাবে এটি বেশ জনপ্রিয়।

আরও পড়ুন : ডিম ছাড়া প্যান কেক তৈরি

(২১) তুলসি পাতার রসে লবণ মিশিয়ে দাদে লাগালে উপশম হয়।

(২২) তুলসীর বীজ পানিতে ভিজালে পিচ্ছিল হয়। এ পানিতে চিনি মিশিয়ে শরবতের মত করে খেলে প্রস্রাবজনিত জ্বালা যন্ত্রনায় বিশেষ উপকার হয়। এছাড়া তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন।

(২৩) মুখে বসন্তের কালো দাগে তুলসীর রস মাখলে ঐ দাগ মিলিয়ে যায়। হামের পর যে সব শিশুর শরীরে কালো দাগ হয়ে যায় সে ক্ষেত্রে তুলসী পাতার রস মাখলে গায়ে স্বাভাবিক রং ফিরে আসে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা