ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডিম ছাড়া প্যান কেক তৈরি

লাইফস্টাইল ডেস্ক : যেকোনো ধরনের কেক তৈরির জন্য সবার আগে ডিমের প্রয়োজন হয়। তবে বাড়িতে ডিম না থাকলেও কেক তৈরি করা সম্ভব।

আরও পড়ুন : কাঁচা মরিচ সংরক্ষণ করার উপায়

অল্প কিছু উপকরণে খুব কম সময়েই ডিম ছাড়া প্যান কেক তৈরি করতে পারবেন। রেসিপিটি জেনে নিন-

উপকরণ : ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১/৪ চা চামচ, দই ১/৪ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, দুধ ৩/৪ কাপ, চকো চিপ ১/৪ কাপ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ।

আরও পড়ুন : গরুর মাংস নরম করার উপায়

তৈরি পদ্ধতি :

প্রথমে একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তাতে দই, সাদা তেল ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দুধ অল্প অল্প করে মেশাতে হবে এবং পাতলা ব্যাটার করতে হবে। তারপর কড়াইতে অল্প তেল ব্রাশ করে নিন। তেল গরম হলে তাতে চামচে অল্প ব্যাটার দিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। ২ মিনিট পর ঢাকনা খুলে উল্টে কিছুক্ষণ পর নামিয়ে নিন। এরপর একটি হিট প্রুফ বাটিতে চকো চিপস ও ফ্রেশ ক্রিম দিয়ে মাইক্রোওয়েভ-এ ৩০ সেকেন্ড রেখে দিন। এবার একটি প্যান কেক নিয়ে চকলেট সিরাপ লাগিয়ে তার উপর আরো একটি কেক বসিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা