ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকাল অনেকেরই প্রিয় ঋতু। তবে এই ঋতুতে সংক্রমণের ভয় বেশি থাকে। একটু অনিয়ম হলেই নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। বর্ষায় কখনো হঠৎ করেই ঝরঝরে বৃষ্টি, আবার কখনো ভ্যাপসা গরম। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই সতর্ক থাকা জরুরি।

আরও পড়ুন : ডাবের পানির ৮ উপকারিতা

কিছু খাবার রয়েছে যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। এই মৌসুমে সুস্থ থাকতে সেগুলি বেশি না খাওয়াই ভাল। চলুন জেনে নেই এমন কয়েকটি খাবার সম্পর্কে-

কফি

কফির কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু কফি বর্ষায় যত কম খাওয়া যায়, ততই ভাল। অত্যধিক ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। সহজেই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।

চিনি

বর্ষাকাল বলে নয়, বেশি চিনি খাওয়ার অভ্যাস কখনওই ভাল নয়। তবে বর্ষায় চায়ে চিনি খাওয়ার পরিমাণ তুলনায় কমাতে পারলে ভালই। সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবারও কম খাওয়া ভাল। চকোলেট, লজেন্স, কেক, মিষ্টি খেতে পছন্দ করলেও এ সময়ে যত এড়িয়ে চলবেন, ততই সুস্থ থাকবেন।

আরও পড়ুন : হার্ট যে কারণে অকেজো হতে পারে!

মাছ

বর্ষাকালে পেটের গন্ডগোল লেগেই থাকে। তাই পুষ্টিবিদদের মতে, বর্ষাকালে মাছ কম পরিমাণে খাওয়াই ভালো। বিশেষ করে, সামুদ্রিক মাছ খাওয়ার সময়ে সতর্ক থাকতে হবে।

অ্যালকোহল পান

মদ্যপান শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তবু উৎসব-উদ্‌যাপনে অনেকেই সুরাপাত্রে চুমুক দেন। কিন্তু বর্ষায় মদ্যপানে রাশ টানা জরুরি। অ্যালকোহল রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে সহজেই কাবু করে ফেলে রোগবালাই।

আরও পড়ুন : ভিটামিন ডি এর অভাব পূরণে ৫ খাবার

প্রক্রিয়াজাত মাংস

বর্ষাকালে সকাল সকাল হেঁশেলে ঢুকতে পছন্দ করেন না অনেকেই। তাই বাড়িতে মজুত করে রাখেন সসেজ, সালামি, হটডগের মতো খাবার। আলাদা করে বানানোর ঝামেলা নেই। খুদেও সোনামুখ করে খেয়ে নেয়। তবে এই ধরনের প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভাল নয়। বিশেষ করে বর্ষাকালে এড়িয়ে চলাই ভাল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা