লাইফস্টাইল

ডাব-মুরগির রেসিপি

সান নিউজ ডেস্ক: প্রতিদিনের খাবারে মুরগির মাংস কমবেশি সবাই খান। তবে কখনো কি ডাব-মুরগি রান্না করে খেয়েছেন? তবে ঘরেই যদি চিকেনের বিশেষ পদ তৈরি করতে চান তাহলে রাঁধুন ডাব-মুরগি। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস আধা কেজি
২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৩. আদা কুচি ১ টেবিল চামচ
৪. রসুন কুচি ১ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ২ চা চামচ
৭. নারকেলের দুধ আধা কাপ
৮. বাদামের পেস্ট ২ টেবিল চামচ
৯. তেঁতুলের ক্বাথ ১ চা চামচ
১০. টমেটো কুচি আধা কাপ ও
১১. লবণ প্রয়োজনমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর নারকেলের দুধ মিশিয়ে নিতে।

কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মসলা, লবণ ও লেবু দিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিন।

এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে কষানো মাংস ভরে ডাবের মুখ আটকে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে সেদ্ধ করে নিন।

নির্দিষ্ট সময় পর অভেন থেকে ডাব বার করে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা ডাব-মুরগির সুস্বাদু রেসিপি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা