জামের জুস রেসিপি
লাইফস্টাইল

জামের জুস রেসিপি

সান নিউজ ডেস্ক: মৌসুমি ফল জাম অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। জাম ভর্তা খেতে নিশ্চয়ই পছন্দ করেন? এই জাম দিয়ে ভর্তা ছাড়াও তৈরি করা যায় সুস্বাদু শরবত, জুস ইত্যাদি। জামের জুস তৈরি করে সংরক্ষণ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জামের জুস শরবত এই গরমে প্রাণ জুড়াতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক জামের জুস তৈরির রেসিপি।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

তৈরি করতে যা লাগবে

পাকা জাম- আধা কেজি, পানি- ১ কাপ, চিনি- স্বাদমতো ,লবণ- স্বাদমতো,বিট লবণ- আধা চা চামচ,গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পানি ও জাম একসঙ্গে ১৫ মিনিট জ্বাল দিন। এরপর ঠান্ডা হলে জামের বীজগুলো আলাদা করে ফেলে দিন। এবার জামের রস ব্লেন্ড করে আবার পাত্রে ঢালুন। এবার তাতে লবণ, চিনি, বিট লবণ দিয়ে মিনিট দশেক জ্বাল দিন। এবার নামিয়ে ঠান্ডা করে কাঁচের বোতলে সংরক্ষণ করুন। জামের এই জুস এক মাসের মতো সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এই জুস পরিবেশনের সময় গ্লাসে বরফ, লেবুর রস, সামান্য গোল মরিচের গুঁড়া ও আধা কাপ পানি দিয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা