ইলিশ মাছের পাতুরি
লাইফস্টাইল

ইলিশ মাছের পাতুরি

সান নিউজ ডেস্ক: ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করেন। ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। তেমনই জিভে জল আনা এক পদ হলো ইলিশ মাছের পাতুরি। ঝরঝরে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের পাতুরি হলে আর কী চাই। জেনে নিন এই পদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশ- ৪ টুকরা

২. লবণ- স্বাদমতো

৩. চিনি- ১ চা চামচ

৪. হলুদ- ১ চা চামচ

৫. নারিকেল কুচি- ১/২ কাপ

৬. কাঁচা মরিচ- ৮ পিস

৭. টকদই- ৫০ গ্রাম

৮. খাঁটি সরিষার তেল- ১/২ কাপ

৯. আস্ত সরিষা- ১/২ কাপ।

পদ্ধতি

* সরিষা, কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে হলুদ, লবণ, চিনি ও নারিকেল কুচি দিয়ে ব্লেন্ড করুন। টকদই ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে এই মাছের টুকরাগুলোর গায়ে সরিষার মিশ্রণ ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট ম্যারিনেট করুন। কলাপাতা নিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে ভালো করে ধুয়ে নিন। এবারে অল্প আঁচে চুলায় একটি তাওয়া নিয়ে তার উপর পাতাগুলো অল্প গরম করে নিন। এতে পাতুরি তৈরির সময় পাতা ভাঙবে না।

* একটি পাতা নিয়ে তার সরিষার মাঝ বরাবর সরিষার মিশ্রণ দিন। তার উপর একটি মাছের টুকরা দিয়ে দিন। আবার সরিষার মিশ্রণ দিন যাতে পুরো মাছটি ঢেকে যায়। এর উপর একটি কাঁচা মরিচ বসিয়ে দিন। তারপর পাতাটি মাছের চারপাশ থেকে ভালো করে বক্স আকারে ভাঁজ করে নিন যাতে পুরো মাছটি ঢেকে যায়। এবার সুতো দিয়ে চারদিক থেকে ভালো করে আটকে দিন। এভাবে সব মাছের টুকরা পাতার মধ্যে নিয়ে ভাঁজ করে নিন।

* তাওয়ায় অল্প তেল গরম করে নিন। তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিন। এবার দুটো পাতুরি নিয়ে খুব অল্প আঁচে ৫-৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করুন। অন্য পাশ করতে আরও ৫-৬ মিনিট সময় নিন। দুই পাশ হয়ে গেলে নামিয়ে নিন। এবার সুতা খুলে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা