ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক রান্না

সান নিউজ ডেস্ক: বাঙালির অতিপ্রিয় একটি খাবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক রান্না। অনেকেরই কাছে কচু শাক খুবই পছন্দের। তাই আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপি রইল-

আরও পড়ুন: সরকারি চাকুরেদের বেতন ২৫ এপ্রিল

উপকরণ:

১.২ টি ইলিশ মাছের মাথা (আনুমানিক ২৫০ গ্রাম)
২.কচু শাক ১ কেজি
৩.পেঁয়াজ কুচি ১ কাপ
৪.রান্নার তেল ০.৫ কাপ
৫.গোটা জিরা ০.৫ চা চামচ
৬.রসুন বাটা ১ চা চামচ
৭.আদা বাটা ০.৫ চা চামচ
৮.শুকনো লাল লংকার গুঁড়ি ১ টেবিল চামচ
৯.চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি
১০.ধনে গুঁড়ি ১ চা চামচ
১১.জিরা বাটা ১ চা চামচ
১২.লবণ
১৩.শাক সেদ্ধ করতে ১ চা চামচ
১৪.রান্নাতে ০.৫ চা চামচ
১৫.কাঁচা লঙ্কা ৬/৭ টি
১৬.গোটা রসুন ৬/৭ কোয়া
১৭.ভাজা জিরা গুঁড়ি ০.৫ চা চামচ
১৮.নারকেল কুড়া হাফ কাপ

প্রণালি:

কচুর শাক ধুয়ে ছোট ছোট করে কেটে কড়াইতে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে ঢেকে দিন। যেহেতু কচু শাক সহজে জল টেনে নেয় না, তাই বারবার কাঠের চামচ দিয়ে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে শাক ভালো করে নেড়ে দিন।

অন্য একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে ইলিশ মাছের মাথা ভেজে নিন। সেই তেলে পেয়াজ, রসুন কুচি ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেদ্ধ কচুর শাক ও ভাজা মাথার টুকরোগুলো দিয়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে দিন।

এবার কাঁচালঙ্কা , চিনি ও নারকেল কোড়া ও লেবুর রস দিয়ে এমনভাবে নাড়ুন, যাতে ইলিশ মাছের মাথা ভেঙে যায়।

৫ থেকে ১০ মিনিট রান্না করুন। তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা