নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি দরকার (ছবি: সংগৃহীত)
লাইফস্টাইল

চল্লিশ পেরিয়েও থাকুন চনমনে

সাননিউজ ডেস্ক: চল্লিশ বছর বয়সেই ডায়াবেটিস, প্রেশার, সুগার, জয়েন্ট পেইন কাবু করে ফেলে। বিশেষজ্ঞদের মতে, চল্লিশ থেকে পঞ্চাশ বছরের সময়টা একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়েই নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি দরকার। এই বয়সে নারীরা মেনোপজের দিকে এগোতে থাকে। পুরুষদেরও দেখা দেয় অনেক শারীরিক জটিলতা। তবে এসব জটিলতা এড়িয়ে চলতে মানতে হবে কিছু নিয়ম।

ফিটনেস বিশেষজ্ঞ সৌমেন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চল্লিশ থেকে পঞ্চাশ এমন একটা বয়স যখন এক্সারসাইজও খুব হিসেব করে করতে হবে। খুব বেশিও করা যাবে না, আবার কমও নয়।

পুরুষদের শারীরচর্চা:
চল্লিশের পরে ছেলেদের মাসল লুজ হতে থাকে। এতে গায়ে হাত পায়ে ব্যথা হয়। এই বয়সে স্ট্রেসের মাত্রাও বেড়ে যায়। অনেক রকম রোগব্যাধির সূত্রপাত হয়। কিছু কার্ডিয়ো ওয়ার্কআউট তার সঙ্গে স্ট্রেংদেনিং এক্সারসাইজ এই দুটো মেলাতে হবে। কার্ডিয়োর মধ্যে হাঁটা, দৌড়ানো, জগিং, সাঁতার, অ্যারোবিক্স, পিলাতেস... যা খুশি হতে পারে। রোজ ১৫-২০ মিনিট কার্ডিয়ো জরুরি।

এছাড়া শরীর লুজ হয়ে গেলে আত্মবিশ্বাস কমে যায়। সে কারণেই চেহারা টোনড করা জরুরি হয়ে পড়ে। তাতে নিজেকে দেখতেও ভালো লাগবে, মানসিক সুস্থতাও আসবে।

নারীদের শারীরচর্চা:
নারীদের চল্লিশ থেকেই জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস জাতীয় সমস্যা বৃদ্ধি পায়। এ ছাড়া কেরিয়ারের কারণে এখন অনেক নারীই মধ্য তিরিশে মা হন। ফলে চল্লিশে পৌঁছেই চেহারায় ভারিক্কি ভাব চলে আসে।

‘মা হওয়ার পরে মেয়েদের শরীরে অনেক বদল আসে। হরমোনাল পরিবর্তন হয়। চেহারার ভারী ভাব কাটানোর জন্য স্ট্রেংদেনিং ও টোনড ওয়ার্কআউট প্রয়োজন। তার সঙ্গে অবশ্যই কার্ডিয়ো করতে হবে।’

আরও পড়ুন: চিরতা ভেজানো পানির উপকারিতা

পেটের অংশের মেদ কমাতে প্লাঙ্ক ও ক্রাঞ্চ খুব জরুরি। যারা একদম প্রথম এক্সারসাইজ করছেন তারা ৩০ সেকেন্ড প্লাঙ্ক দিয়ে শুরু করুন। ধীরে ধীরে তিন মিনিটে নিয়ে যান। ক্রাঞ্চ করতে হবে ১৬ কাউন্টে তিন-চার সেটে। চেস্টের অংশের জন্য ওয়াল পুশ আপ দিতে পারেন। পায়ের জন্য স্কোয়াট। এখানেও ১৬ কাউন্টে তিন-চার সেট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা