চিকেন রোস্ট
লাইফস্টাইল

চিকেন রোস্ট

সান নিউজ ডেস্ক: ভোজন রসিকদের কাছে চিকেন রোস্ট প্রিয় একটি খাবার। মুরগির মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করেন। মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম পদ। মুরগির মাংসের ঝোল থেকে শুরু করে চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, কোফতা, ভুনা ইত্যাদি তো সব সময়ই খেয়ে থাকেন! অনেকের আবার এক নিয়মে মুরগির মাংস খেতে খেতে অনীহা চলে আসে। তাই একঘেয়েমি দূর করতে তৈরি করতে পারেন চিকেন রোস্ট। চিকেন দিয়ে তৈরী করা যায় মুখরোচক সব পদ। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ:

১. মুরগির ২টি- ৮ টুকরা

২. টক দই- আধা কাপ

৩. পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

৪. কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

৫. আদা- ২ চা চামচ

৬. রসুন- দেড় চা চামচ

৭. ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

৮. জিরা গুঁড়া- ১ চা চামচ

৯. বেরেস্তার জন্য কাটা- পেঁয়াজ ১ কাপ

১০. কাঁচা মরিচ- ৫-৬ টি

১১. বাদাম বাটা- ১ টেবিল চামচ

১২. গোল মরিচ গুঁড়া- সামান্য

১৩. আলু বোখারা- ২টি

১৪. জায়ফল- সামান্য

১৫. জয়ত্রী- সামান্য

১৬. দারুচিনি- ২-৩ টুকরা

১৭. সাদা এলাচ- ৪টি

১৮. জর্দার রং- সামান্য

১৯. লবণ- পরিমাণমতো

২০. চিনি- ১ চা চামচ

২১. ঘি- ১ কাপ

২২. মাওয়া- ১ টেবিল চামচ

২৩. লেবুর রস- ১ চা চামচ

২৪. কিশমিশ- ১ মুঠো।

পদ্ধতি

* প্রথমে মুরগির টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর ধুয়ে রাখা মুরগির টুকরোগুলোর সঙ্গে টক দই, আদা, রসুন, ধনিয়া, জিরা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টার মতো ঢেকে রেখে দিতে হবে।

* এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগির টুকরাগুলো মাখানো মসলা থেকে ঝেড়ে তুলে মাঝারি আঁচে অল্প ভেজে নিতে হবে।

* ভাজা হয়ে গেলে এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ বাটা ও বাটিতে থাকা মাখানো মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তা, চিনি, আলুবোখারা, কিশমিশ, মাওয়া এবং কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে নেড়ে দিতে হবে। অল্প আঁচে রান্না করতে হবে।

* প্রয়োজনে ১ কাপ গরম পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিশমিশ এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে। রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা