লাইফস্টাইল

দৌড়ে মন খারাপ কেটে যায়

সান নিউজ ডেস্ক: দৌড়ানো স্বাস্থ্যের জন্য উপকারি। নিয়মিত দৌড়ালে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে, পেশি শক্তিশালী হয় এবং হাড়ের শক্তি বাড়ে। নিয়মিত দৌড়ালে শরীরের সাথে সাথে মনও ভালো থাকে।

আন্দবাজার প্রত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি একটি ছোট আকারের গবেষণা সম্পন্ন করেছে , যাতে দেখা গেছে মাত্র ১০ মিনিট দৌড়ে মেজাজ ভালো থাকে।

গবেষকরা আরও জানিয়েছেন, মস্তিষ্কের যে অংশ থেকে মানুষের মেজাজ নিয়ন্ত্রিত হয়, দশ মিনিট একটানা দৌড়ালে সেই অংশে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যাতে মন ভালো হয়। গবেষকরা এই পরীক্ষায় রক্তের নমুনা ও ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করেছেন।

যদিও কেন এমন হয়, সে সম্পর্কে অবশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নন গবেষকরা। তবে তাদের দাবি, দৌড়ালে প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চলে হিমোগ্লোবিন-অক্সিজেন সম্পর্কিত মস্তিস্ক সঙ্কেত বৃদ্ধি পায়। পাশাপাশি এই বিষয়ে অন্য যে কোনও ধরনের শরীরচর্চার তুলনায় দৌড় অনেক বেশি কার্যকর বলেই তারা মত দিয়েছেন। তকে এ নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত অনেক বিশেষজ্ঞর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা