লাইফস্টাইল

ইসরাইলের নরজদারীতে গুগল ক্রোম ব্যবহারকারীরা!

টেকলাইফ ডেস্ক:

গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের এক্সটেনশন ব্যবহারকারীরা নজরদারীর শিকার হচ্ছেন বলে এমনটাই দাবি করেছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ‘অ্যাওয়াক সিকিউরিটি’।

প্রতিষ্ঠানটির দাবি, তারা ১১১টি ম্যালিসিয়াস বা ভুয়া ক্রোম এক্সটেনশন পেয়েছে যেগুলো ব্যবহারকারীর ডিভাইস থেকে স্ক্রিনশট, লগইন তথ্য চুরি, টাইপ করা পাসওয়ার্ড নিয়ে নিতে সক্ষম।

প্রায় প্রতিটি নেটওয়ার্কেই এমন অস্বাভাবিক এবং উদ্বেগজনক কর্মকাণ্ড দেখা গেছে।

বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি সংস্থাসহ আরো অনেক খাতে এমন নজরদারী চালিয়ে তথ্য চুরি করে নিচ্ছে বলে মন্তব্য করেছে অ্যাওয়াক সিকিউরিটি গবেষকরা।

তাদের মতে, যেসব এক্সটেনশন ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ২ লাখ ৫০ হাজার ডোমেইন থেকে।

গুগলের মুখপাত্র স্কট ওয়েস্টওভার এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাওয়াক সিকিউরিটির গবেষকরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন।

যা আমাদের ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। এরইমধ্যে আমরা আমাদের প্লাটফর্ম থেকে সেসব ক্ষতিকর ও সন্দেহজনক সব এক্সটেনশন সরিয়ে ফেলেছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা