লাইফস্টাইল

রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস থাকবে না

নিউজ ডেস্কঃ

আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও এর আশপাশের এলাকা। এসব এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি।

গতকাল সোমবার (১৫ জুন) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে।

একারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশেপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা