লাইফস্টাইল

নারকেল চিংড়ির স্ন্যাক্স ঘরেই!

সান নিউজ ডেস্কঃ

চিংড়ি আর নারকেল। পাশাপাশি রাখলেই শতকরা ৮০ জন বলবেন মালাইকারির কথা। তবে এই দুই উপাদান মানেই কিন্তু মালাইকারি না। নারকেল-চিংড়ি ছাড়াও এই দুই উপাদান দিয়ে বানানো যেতে পারে অন্য রকম আর একটি মজাদার খাবার।

বিকেলের স্ন্যাক্সের তালিকায় অনায়াসে ঠাঁই পেতে পারে এই রান্না। খুদে সদস্যের বায়না থেকে অতিথি আপ্যায়ণ সবেতেই এই স্ন্যাক্স উপাদেয়। সহজ কিছু উপকরণ আর চটজলদি রান্না, এটিও এই রান্নার অন্যতম ইউএসপি।

চলুন জেনে নেই কীভাবে বানাবেন মজাদার এই স্ন্যাক্স...

উপকরনঃ মাঝারি আকারের চিংড়ি ১০ টি, ময়দা আধা কাপ, সর্ষের তেল, ডিম ২ টি, শুকনো নারকেল কুচি আধা কাপ, লবণ, গোল মরিচ।

রন্ধন প্রণালিঃ

চিংড়ি মাছ হেডলেস করে তার খোসা ছাড়িয়ে ভিতরের কালো শিরা বাদ দিয়ে রাখুন। লেজটা অটুট রাখুন। মাছের গায়ে নুন আর গোলমরিচ মাখিয়ে নিন ভাল করে।ডিমটা ফাটিয়ে নুন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

এ বার এক একটি চিংড়ির সারা গায়েশুকনো নারকেল কোরা মাখিয়ে নিন। নারকেল কোরা মাখানো চিংড়িকে ডিমের গোলায় ডুবিয়ে নিন। এতে কিছুটা নারকেল ঝরে যাবে। এর পর ফের ডিমে ডোবানো চিংড়িগুলোকে নারকেল কোরা মাখান। ডুবো তেলে ভেজে মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা