লাইফস্টাইল

বানিয়ে ফেলুন দই-বেগুন!

সান নিউজ ডেস্ক:

বাঙালি মানে যেমন ভাতে-মাছে ভুরিভোজ, তেমনই নিরামিষ পদেও সে আসর জমাতে ওস্তাদ। বর্ষায় খিচুড়ি, শীতে কচুরি তো আছেই। এ ছাড়াও বাঙালির পাতে রোজই এমন কিছু নিরামিষ পদ পড়ে, যা স্বাদে আমিষকেও টেক্কা দিতে পারে। বাজার থেকে গৃহস্থ ঘরে প্রায়ই আসে যে ধরনের সব্জি, তার মধ্যে অন্যতম বেগুন।

বেগুন ভাজা, বেগুনের ভর্তা, ঝোল-ঝোলে বেগুনের তরকারি, বসন্তে নিম-বেগুন— বাঙালি এই সব্জি দিয়েও অনেকে রকমারি পদ বানাতে পছন্দ করে। বেগুন দিয়ে তৈরি এমনই এক নিরামিষ পদ ‘দই বেগুন’। গরম গরম ভাত হোক বা পোলাও— সবার সঙ্গে এই পদ ভাল লাগে।

চলুন দেখে নেই কি কি লাগছে দই বেগুন তৈরি করতে।

উপাদানঃ একটি বড় মাপের বেগুন, টক দই আধা কাপ, আদা ১ চামচ, কাজু বাদাম ৫-৬ টি, শুকনো মরিচ ৩-৪ টি, পাঁচফোড়ন আধা চা আমচ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, সর্ষের তেল, চিনি, লবণ, এবং হিং।

রন্ধন প্রণালী:

প্রথমে গোটা বেগুনটিকে গোল গোল করে কেটে নিয়ে তাতে সামান্য নুন, হলুদ, মরিচ এবং চিনি মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। এ বার একটি পাত্রে টক দই ঢেলে তাতে হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এর পর একটি কড়াইয়ে দু’চামচ তেল দিয়ে নিন। তেল গরম হয়ে গেলে নুন-হলুদ মাখানো বেগুনগুলি কড়াইতে ছেড়ে দিন।

অল্প ভাজা ভাজা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন এবং ওই একই কড়াইয়ে আরও এক চামচ তেল দিয়ে পাঁচফোড়ন, অল্প হিং, একটি গোটা শুকনো মরিচ ফোড়ন দিন। তারপর একে একে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। সব শেষে ফেটিয়ে রাখা টক দই দিয়ে অল্প কষিয়ে বেগুনগুলো ছেড়ে দিন এবং ঢেকে সেদ্ধ হতে দিন। উপর চেরা কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা