লাইফস্টাইল

ঘরেই বানান কাশ্মীরি পোলাও!

সান নিউজ ডেস্ক:

লকডাউনে ঘরে বসে অনেকেরই তো অনেক কিছু খেতে মন চায়! কিন্তু বাইরে যাওয়া বারণ। আবার বাইরে বিরিয়ানি, কাচ্চি কিংবা তেহারির দোকানও এখন আর সব সময় খোলা থাকে না। আর সব সময় একই ধরণের পোলাও খেতে খেতে আপনিও বিরক্ত। এর মধ্যে যদি ঘরের উপকরণ দিয়েই ভিন্ন কিছু করতে পারেন তাহলে ক্ষতি কি!

তাই আজ আপনাদের জন্য থাকছে এক ভিন্নধর্মী রেসিপি। কাশ্মীরি পোলাও! হ্যাঁ, ঠিকই পড়ছেন। কাশ্মীরি পোলাও খেতে কাশ্মীর যেতে হবে না। ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার এই খাবারটি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন কাশ্মীরি পোলাও-

উপকরণ

বাসমতী চাল আড়াই কাপ, কাজুবাদাম ৩০টি, কাঠবাদাম (আমন্ড) ৪০টি, কিশমিশ ৪০টি, দেশি পেঁয়াজ (মিহি করে কাটা) ৩টি, দুধ ১ কাপ, লবণ আধা টেবিল চামচ, চিনি সিকি চামচ, গোলাপজল ২ চা-চামচ, কেওড়াজল ২ চা-চামচ, জাফরান (স্যাফরন) আধা চা-চামচ, আদা পাউডার দেড় চা-চামচ, গাজর (পাতলা ও ছোট কিউব করে কাটা) সোয়া কাপ, ঘি দেড় টেবিল চামচ, তেল আড়াই টেবিল চামচ, আনার দানা সোয়া কাপ, আপেলকুচি ১টি, আনারসকুচি ১ কাপ, অন্যান্য শুকনা ফল আধা কাপ।

ফোড়নের জন্য:

ঘি আড়াই টেবিল চামচ, দারুচিনি (১ ইঞ্চি) ৩ টুকরা, ছোট এলাচি ৩টি, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি।

প্রণালি:

চাল ধুয়ে কুসুম গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। কেওড়া ও গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। হাঁড়িতে ঘি গরম করে কাজুবাদাম ও কাঠবাদাম (আমন্ড) ভেজে ঘি ছেঁকে উঠিয়ে রাখুন। ইচ্ছে করলে বাদামগুলো ৩ বা ৪ টুকরা করে নিতে পারেন। কিশমিশ ভেজে একটু ফুলে উঠলে ঘি ছেঁকে তুলে রাখুন। এই ঘির মধ্যেই তেল গরম করে পেঁয়াজ স্লাইস প্রথমে মাঝারি আঁচে হালকা সোনালি করে ভেজে নিন। ঘি ও তেলের মধ্যে ফোড়নের জন্য ঘি, দারুচিনি, ছোট এলাচি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে গাজরকুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এতে দুধ, আড়াই কাপ পানি ও আদা পাউডার দিয়ে নেড়ে কেওড়া ও গোলাপজলে ভেজানো জাফরান ও লবণ দিয়ে চাল মিশিয়ে নাড়ুন। এবার মাঝারি আঁচে ঢেকে দিন। চালের সমান সমান পানি হয়ে এলে আঁচ একেবারে কমিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন।

৩ বা ৪ মিনিট পর বা চাল ৮০ থেকে ৯০ ভাগ হয়ে এলে ঢাকনা খুলে বেরেস্তা, ভাজা কাজুবাদাম, কিশমিশ ও ১ কাপ আনার দানা দিয়ে আলতোভাবে নেড়ে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে ওপর থেকে আনারস ও আপেলকুচি ছিটিয়ে ঢেকে ১০ মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে ১৫ মিনিট দমে রাখুন।

এরপর প্লেটে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা যে দলের! 

টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স চার দলকে সেমিফ...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের চিকিৎসাসেবার পরিধি ও মানোন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন স্ব...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা