লাইফস্টাইল

বানিয়ে ফেলুন কাঁচা আমের আচার

লাইফস্টাইলঃ

বাজারে পাকা আম নেমেছে অনেক আগেই। কিন্তু এখনো পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই হয়ত ভাবছেন মৌসুম ফুরিয়ে যাওয়ার আগেই একটু আচার করে রেখে দেবেন সারা বছরের জন্য। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে সেই ইচ্ছাটাও চলে যাচ্ছে। তবে আপনার জন্য আজকে থাকছে এমন একটি কাঁচা আমের আচারের রেসিপি যেটি বানাতে আম রোদে শুকাতে হয় না।

আচার বানাতে যা যা লাগছেঃ

কাঁচা আম- ১ কেজি / মরিচের গুঁড়া- ১ চা চামচ / হলুদ গুঁড়া- ১ চা চামচ / লবণ- ১ চা চামচ /

সরিষার তেল- ১ কাপ / পাঁচফোড়ন- ১ টেবিল চামচ / আস্ত জিরা- ১ চা চামচ / শুকনা মরিচ- কয়েকটি / তেজপাতা- ২টি / আদা বাটা- ১ টেবিল চামচ / রসুন বাটা- ১ চা চামচ / ধনিয়া গুঁড়া- ১ চা চামচ / মরিচের গুঁড়া- ১ চা চামচ / চিনি- স্বাদ মতো / ভিনেগার- ১/৪ কাপ / লবণ- স্বাদ মতো

রন্ধন প্রনালিঃ

কাঁচা আম ছোট টুকরা করে কেটে লবণ, মরিচ ও হলুদের গুঁড়া মেখে নিন। একটি ছড়ানো পাত্রে একটি একটি করে মসলামাখা আম দিয়ে ফ্যানের বাতাসে শুকান ১ ঘণ্টা পর্যন্ত। প্যানে সরিষা ও পাঁচফোড়ন টেলে নিয়ে মিহি গুঁড়া করে নিন।

চুলার মিডিয়াম আঁচে সরিষার তেল দিন। আস্ত জিরা, ফালি করে কাটা শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। গুঁড়া করে রাখা মসলা, ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মসলামাখা আম দিয়ে দিন। আমের খোসা ফ্যাকাসে হয়ে গেলে চিনি ও স্বাদ মতো লবণ দিন। তেল উপরে উঠে গেলে নামিয়ে ফেলুন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন এক বছর পর্যন্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা