লাইফস্টাইল

লেবু সতেজ রাখুন পুরো এক মাস!

সান নিউজ ডেস্কঃ

অনেকেই লেবু ফ্রিজে সংরক্ষণ করেন না, অভিযোগ করেন যে লেবু ফ্রিজে রাখলে শুকিয়ে যায়। তবে লেবু দীর্ঘদিন তাজা রাখতে চাইলে ফ্রিজে রাখার বিকল্প নেই। একবারে বেশি করে লেবু কিনে মাসজুড়ে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। ইচ্ছেমতো যেকোনও রেসিপি বা খাবারে ব্যবহার করা যাবে লেবুর রস। জেনে নিন কীভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করবেন লেবু।

যদি লেবু ৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তবে সাধারণভাবেই রেখে দিন ফ্রিজে। তবে যদি মাসজুড়ে ভালো রাখতে চান এই সুগন্ধি ফল, তবে মুখবন্ধ ব্যাগে রাখুন। জিপলক ব্যাগে আস্ত লেবু রেখে ব্যাগের মুখ আঁটকে দিন। ভেতরে যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ রাখবেন। এবার ব্যাগ ফ্রিজে রেখে দিন। ব্যস! লেবু থাকবে তাজা, এক মাস পর্যন্ত।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা