লাইফস্টাইল

একটানা বসে কাজ করলেই বিপদ

সান নিউজ ডেস্কঃ প্রযুক্তির উৎকর্ষের ফলে কায়িক পরিশ্রম কমে গিয়ে বেড়েছে মাথা খাটানোর কাজ। আজকাল বেশিরভাগ অফিসেই টানা বসে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হয়। দিনের মধ্যে দীর্ঘ ৮-১১ ঘণ্টা আমাদের চেয়ারে বসে কাজ করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা যে- একটানা চেয়ারে বসে কাজ করলে অপেক্ষা করছে মারাত্মক বিপদ।

এপিডেমিওলজিক্যাল স্টাডিজ অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্করা দিনে ৬ থেকে ১২ ঘণ্টা বসে থাকেন, যার বেশিরভাগই দাঁড়ানো এবং হাঁটা ছাড়া। বাংলাদেশেও এর ব্যাতিক্রম নয়। করোনা মহামারীকালে অনেকটাই বেড়েছে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং যারা চাকরী করেন। কারণ এসময় অনেকেরই হোম অফিস করতে হয়েছে এবং বাচ্চাদের ক্লাসও অনলাইনে হয়েছে।

একটি বাস্তবসম্মত গবেষণায় দেখা গেছে, টানা ডেস্কে বসে কাজ করলে, পরিপাকতন্ত্রে ক্ষতিকর প্রভাব পড়ে। যা এক সময় শরীরে দেখা দিতে পারে ডায়বেটিস এবং হাই কোলেস্টেরল। অনেকসময় শরীরিকভাবে দেখতে সুস্থ্য ব্যাক্তিও টানা বসে থাকার কারণে এসব রোগে আক্রান্ত হতে পারেন।

গবেষণায় বলা হয়েছে, আধা ঘণ্টা টানা বসে থাকার ক্ষতি কাটিয়ে দেয় তিন মিনিটের হাঁটা। কয়েকটি সিড়িঁ ভাঙা, কিংবা কয়েকটা লাফ দেয়ার মতো, মাত্র ১৫ স্টেপ হাঁটাও শরীরে জন্য একইরকম উপকারী। বরং এই হাঁটা আলাদাভাবে কারও চোখে পড়বে না, অর্থাৎ অফিসে ডেস্কে বসে কাজের ফাঁকে আপনার এই এক্সারসাইজ আলাদাভাবে অন্য সহকর্মীদের চোখেও পড়বে না। এতে জেগে থেকেও শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা, ডায়বেটিসের ঝুঁকি বাড়ায়। যখন আমরা বসে থাকি, তখন আমাদের পায়ের মাংসপেশী সচল থাকে এবং এজন্য ন্যূনতম ক্যালোরি প্রয়োজন, যা আসে আমাদের রক্ত থেকে।

তাই সুস্থ থাকতে হলে প্রতি আধাঘণ্টা পর কাজের জায়গা থেকে উঠুন, একটু হাঁটুন, ওয়াশরুমে যান, চা-কফি পান করুন। মিনিট তিনেক পর আবার কাজে বসুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা