লাইফস্টাইল

মজাদার ইলিশের ঝোল

সান নিউজ ডেস্ক: মাছের রাজা ইলিশ। ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয় খেতেও দারুণ মজাদার। ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ মাছ স্বাস্থ্যের জন্যও অনেক উপকারি। খুব সহজেই রান্না নিতে পারেন ইলিশের ঝোল। চলুন জেনে নেওয়া যাক ইলিশের ঝোলের রেসিপি।

উপকরণ: ১.ইলিশ মাছ ১টি

২. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
৩. রসুনবাটা ১ চা চামচ
৪.হলুদের গুঁড়া ২ চা চামচ
৫. মরিচের গুঁড়া ২ চা চামচ
৬. জিরার গুঁড়া ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. তেল পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের আঁশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর টুকরো করে কেটে লবণ, মরিচ ও হলুদের গুঁড়া মিশিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে।

এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণমতো তেল দিন। এরপর তেল গরম হলে পেঁয়াজ-রসুন বাটা, মরিচ-হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভাজা মাছ দিয়ে ঢেকে দিন।

এরপর ঝোল কমে আসলে লবণ হয়েছে কি না দেখে নামিয়ে নিন মজাদার ইলিশের ঝোল।

একটি সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু এই পদটি। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই তরকারি বেশ মানিয়ে যাবে।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা