লাইফস্টাইল

কঠিন সব রোগ দূর করবে সাইক্লিং

সান নিউজ ডেস্ক: নিয়মিত সাইকেল চালানোর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে নতুন করে বলার নেই। বহু কঠিন রোগ সারাতে বা নিয়ন্ত্রণে আনতে সাইকেল চালানোর জুড়ি নেই। সাইকেল যেমন বাঁচাবে আপনার যাতায়াত খরচ তেমনই আপনাকে রাখবে সুস্থ্য ও প্রাণবন্ত।

বিশেষজ্ঞদের মতে, সাইক্লিং হচ্ছে খুব ভালো একটি শারিরীক ব্যায়াম। যা আপনাকে শারিরীক ও মানসিক উভয় ক্ষেত্রেই রাখে সক্রিয়। আসুন দেখে নেয়া যাক কিছু কঠিন রোগ যা থেকে মুক্তি দেবে সাইক্লিং।

১. নিয়মিত সাইক্লিং আপনার পেট ও কোমরের মেদ কমাতে সহায়তা করে। ওজন বাড়লে মেদ-ভুঁড়ির সমস্যাও বৃদ্ধি পায়। তবে নিয়মিত সাইক্লিং করলে কমবে আপনার ভুঁড়ি।

২. মানসিক চাপ দূর করতেও বিশেষজ্ঞরা সাইকেল চালানোর পরামর্শ দিয়ে থাকেন। সাইক্লিং এর ফলে সহজেই দূর হবে হতাশা বা মানসিক চাপ। যেহেতু সাইক্লিং একটি দুর্দান্ত শারিরীক ব্যায়াম আর যে কোনো শারিরীক পরিশ্রমই নিঃসরণ করে হ্যাপি হরমোনের।

৩. ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য সাইক্লিং হতে পারে সুস্থতার উপায়। স্তন ক্যান্সারসহ আরো বেশ কিছু ধরণের ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত সাইক্লিং। ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারের চিকিৎসার পার্শ্ব-প্রতিক্রিয়া কমাতেও সাইক্লিং সহায়তা করে।

৪. নিয়মিত সকালে সাইকেল চালালে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে সারাদিন কাজে আসবে এনার্জি ও মনযোগ। গবেষণায় দেখা গেছে সকালে সাইকেল চালালে মেদ কমে, সহনশীলতা বাড়ে ও বিপাকক্রিয়ায় ঘটে উন্নতি।

৫. নিয়মিত সাইক্লিং কমায় স্ট্রোক, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন মারাত্বক হৃদ রোগের ঝুঁকি। সাইক্লিং করলে টাইপ-২ ডায়াবেটিস এর ঝুঁকিও কমে অনেকাংশে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা