লাইফস্টাইল

ডিনারের পর হাঁটলে কমবে ওজন

সান নিউজ ডেস্ক: রাতের খাবারের পর প্রতিদিন অন্তত দশ মিনিট হাঁটলে ওজন কমবে। হাঁটা থেকে সর্বোচ্চ উপকার পেতে প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার গতিতে হাঁটার চেষ্টা করুন। আর দৈনিক হাঁটার অভ্যাস করতে পারলেই ওজন কমানো একেবারেই সহজ।

খাওয়ার পর হাঁটলে পেশি ব্যথা ও হজমে সমস্যা হতে পারে বলে প্রচলিত ধারণাটি পুরোপুরি সত্য নয়। মানুষের হজমতন্ত্র সাধারণত হৃদ্‌যন্ত্রের সরবরাহ করা রক্তের ২০ থেকে ২৫ শতাংশ গ্রহণ করে। তবে খাওয়ার পর এই রক্ত সরবরাহের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এই কারণে খাওয়ার পর ভারী কোনো কাজ করলে পেশিতে ব্যথা হয়ে থাকে। তবে খাওয়ার পর ১৫ থেকে ২০ মিনিট মৃদু গতিতে হাঁটলে এমন সমস্যা হয় না। বরং তা হজমে আরও সহায়ক হয়।

সুগারের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে খাওয়ার পর হাঁটার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারণ খাবারের পর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে হেঁটে নিলে তা অনেকটাই কমে যায়।

তবে খাবার পরই খুব জোরে হাঁটবেন না। এই সময়ের হাঁটা হবে অল্প গতিতে। রিল্যাক্স করে হাঁটবেন তাতেই উপকার পাবেন। অযথা বেশি পরিশ্রম শরীরের পক্ষে ভালো নয়। প্রথমেই ১০ মিনিট হাঁটার প্রয়োজন নেই। ৫ থেকে ৬ মিনিট হাঁটতে শুরু করুন। তারপর সময় বাড়াবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা