লাইফস্টাইল

চশমা ও লেন্স থেকেও হতে পারে করোনা সংক্রমণ!

লাইফস্টাইল ডেস্ক:

বিশ্ব করোনা মহামারিতে সচেতনতার বিকল্প নেই। আর এ জন্য প্রতিনিয়ত সবাইকে হাত ধোয়া, গ্লাভস্ ও মাস্ক ব্যবহারের পাশাপাশি অনেক কিছুর প্রতিও নজর রাখতে হয়।

যেমন চশমা ও কন্ট্যাক্ট লেন্স। এগুলো ব্যবহারেও করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই যারা এসব ব্যবহার করছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে পরিষ্কার করা।

করোনার সংক্রমণ রোধে সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, চোখে-নাকে হাত না দেয়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কারণ করোনার জীবাণু লেগে থাকা হাত দিয়ে চোখ ও নাক স্পর্শ করলে এই ভাইরাস দ্রুত শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে।

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ যেহেতু হাতে ব্যবহার হয়ে থাকে তাই হাত পরিষ্কার থাকলে নিশ্চিন্তে এসব ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’রও পর্যাপ্ত যত্ন নেওয়া জরুরি।

নতুন একটি গবেষণায় করোনার প্রকোপের মাঝে চোখের সুস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এতে বিশেষ নজর ছিল ‘কন্ট্যাক্ট লেন্স’র নিরাপদ ব্যবহারের দিকে।

গবেষণা দলের প্রধান কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র লিন্ডন জোনস বলেন, এই পরিস্থিতিতেও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। তবে সেজন্য হাত পরিষ্কার রাখতে হবে।

তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘কন্ট্যাক্ট লেন্স’য়ের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তাই চক্ষু চিকিৎসকরা যাতে রোগীকে সঠিক এবং সময়োপযোগী পরামর্শ দিতে পারেন তা আমরা নিশ্চিত কররো।

কী করবেন?

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানোর জন্য ‘কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড অ্যান্টেরিয়র আই’ শীর্ষক জার্নালে চক্ষু চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হয়।

এতে বলা হয়, যারা ‘কন্ট্যাক্ট লেন্স’ কিংবা চশমা ব্যবহার করেন তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে।

যারা ‘কন্ট্যাক্ট লেন্স’বা চশমা পরছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে ধোয়া। এছাড়া হাত দিয়ে নাক, মুখ এবং চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা