লাইফস্টাইল

ছয়টি উপায়ে বিষমুক্ত করুন ফল ও সবজি

লাইফস্টাইল ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ববাসী। এ সময় জীবাণুমুক্ত থাকাটাই করোনার হাত থেকে বাঁচার মূল উপায়।

কেবল নিজেকেই নয় এসময় প্রতিদিনের খাবার ফল-শব্জিকেও জীবাণুমুক্ত কিংবা ফরমালিন মুক্ত রাখাটা খুবই জরুরী।

দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় বেশি থাকে। তাই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যা ফল ও সবজিতে পরিপূর্ণ।

এ দুর্যোগের সময়ে বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে ফল ও সবজি ফরমালিন বা বিষমুক্ত করবেন তার ছয়টি পদ্ধতি নিম্নে দেয়া হলো:

গরম পানি ও লবণ দিয়ে ধুয়ে নিন

বাজার থেকে যে কোনো ধরনের ফল ও সবজি কেনার পর তা ফরমালিন মুক্ত করে নিন। একটি পাত্রে পরিমাণ মতো গরম পানি ও আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। এবার ১০ মিনিট ফল-সবজি সেই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। বেশি গরম বা ঠাণ্ডা পানি সম্পূর্ণভাবে রাসায়নিক দূর করে না। তাই হালকা গরম পানি ব্যবহার করুন। ফল ও সবজির ওপরে থাকা মোম, আঠা ও অন্যান্য রাসায়নিক ধুয়ে দূর করতে পারে উষ্ণ গরম পানি। এই পদ্ধতিতে ৯৮ শতাংশ ফরমালিন দূর হয়।

ভিনেগার মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন

রাসায়নিক দূর করার সেরা সমাধান হচ্ছে ভিনেগার মিশ্রিত পানিতে ফল ও সবজি ডুবিয়ে রাখা। বড় একটি পাত্রে পানি নিয়ে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে সেই পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর সাধারণ পানি দিয়ে আবার ধুয়ে নিন। এতে প্রায় ১০০ ভাগ ফরমালিন দূর হয়।

খোসা ফেলে দিন

যেসব ফল ও সবজির খোসা ফেলে দেয়া যায়, সেগুলোর খোসা ফেলে দিন। যেমন: পেঁয়াজ, আলু, অ্যাভাকাডো, আপেল, আদা, আম, গাজর, মূলা ইত্যাদি। প্রথমত এসব ফল ও সবজি ধুয়ে নিন, তারপর খোসা ফেলে দিন। খোসা ছাড়ানোর পর আবারো ধুয়ে নিন।

নিজস্ব ক্লিনার তৈরি করুন

এক টেবিল চামচ লেবুর রসে ২ টেবিল চামচ বেকিং সোডা যোগ করে ভালোভাবে মেশান। এবার এতে ১ কাপ পানি যোগ করুন। এই মিশ্রণটি ফল ও সবজিতে স্প্রে করুন। পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন।

ভালো মতো মুছে নিন

পানি দিয়ে ফল ও সবজি ধুয়ে ফেলুন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে ফল ও সবজি ভালো করে মুছে নিন। তারপর খান।

উজ্জ্বল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন

অনেক সময় ফলমূলে বিশেষ করে আম, লিচুতে স্প্রে করার মাধ্যমে ফরমালিন দেয়া হয়। সেজন্য উজ্জ্বল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা