লাইফস্টাইল

সামাজিক যোগাযোগ বন্ধ করে নিজেকে করোনামুক্ত রাখুন

লাইফস্টাইল ডেস্ক:


বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

বিশ্বে আজ পর্যন্ত ১৬৬টি দেশে করোনা ভাইরাস তার প্রভাব বিস্তার করেছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ হাজার।

বাংলাদেশেও এই প্রাণঘাতী ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এরইমধ্যে মৃত্যুও ঘটেছে দুই জনের। এই ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং এর কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি।

এই অবস্থায় বার বার বলা হচ্ছে সোশ্যাল আইসোলেশনে থাকার কথা। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত যা পরিস্থিতি, তাতে এই একটি মাত্র পদ্ধতি আশ্রয় করেই ভাইরাসের আক্রমণ ঠেকানো সম্ভব।

কিন্তু কিভাবে ‘সোশ্যাল আইসোলেশন’ মেনে চলবো আমরা। এর অর্থই বা কি? তাহলে চলুন জেনে নেই এর বিস্তারিত:

* সোশ্যাল আইসোলেশন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সমাজ থেকে দূরে থাকা। মানুষ সামাজিক জীব। যারা একা থাকেন, তাদেরও কাজের বা ব্যক্তিগত প্রয়োজনে আর পাঁচজনের সঙ্গে যোগাযোগ রেখে চলতেই হয়।

* সোশ্যাল আইসোলেশন মানে, এমন সমস্ত পরিস্থিতি থেকে দূরে থাকা যাতে আপনার অন্য কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ, অফিস, স্কুল-কলেজ, পাড়ার পার্ক, জিম, বাজার, সিনেমাহল, শপিং মল, রেস্তোরাঁ, এরোপ্লেন, ট্রেন, ট্যাক্সি সব কিছু থেকে দূরে থাকা।

* কাজ করুন বাড়িতে বসে, নিজের রান্না নিজেই করে নিন। একান্ত অর্ডার করতে হলে এমন একটা ব্যবস্থা করুন যাতে ডেলিভারির লোক দরজার কাছে তা নামিয়ে দিয়ে চলে যেতে পারেন। পেমেন্ট সেরে ফেলুন অনলাইনে।

* সম্ভব হলে ১৪ থেকে ১৫ দিনের খাবারের জোগাড় রাখুন বাড়িতে। একান্ত বাইরে যেতে হলে পরিবারের একজন যান, ফিরে এসেই সাবান ও পানিতে গোসল সেরে নিন। কাপড় কেচে নিন গরম সাবান-পানিতে।

* অবশ্য এই অবস্থায় আপনি ফোনে কথা বলতে পারেন, সিনেমা দেখার ক্ষেত্রেও কোনো বাধা নেই। ঘরের মধ্যেই ফ্রি-হ্যান্ড ব্যায়াম সেরে নিন। হাঁটা বা যোগাসনের চর্চাও করতে পারেন।

* অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন কম্পিউটারের মাধ্যমে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আদর্শ হচ্ছে অনলাইন টিউটোরিয়াল।

* যতদিন না এই মারণ ভাইরাসের আক্রমণ স্থিতিশীল একটা জায়গায় পৌঁছাচ্ছে ততদিন এই পদ্ধতির আশ্রয় নিলে সংক্রমণ আটকানো যেতে পারে। তবে এই সময়টা নষ্ট করবেন না, নিজের মতো করে কাটান। তা না হলে কিন্তু দমবন্ধ লাগতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা