লাইফস্টাইল

পরিবার নিয়ে ঘড়ে ফরজ ও তারাবির নামাজ জামাতে পড়বেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে সীমিত আকারে ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা মসজিদে জামাতে নামাজ চালু রেখেছেন।

এরমধ্যে আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাহে রমজান। প্রতিদিন শুরু হবে তারারির নামাজ। কিন্তু লকডাউনের কারণে করোনা মোকাবেলায় এবার মসজিদে জামাতের ফরজ নামাজসহ তারাবির নামাজে উপস্থিতি সিমিত করা হয়েছে।

তাই বাড়িতেই নিজ ঘরে পরিবার নিয়ে পড়তে হবে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্তের নামাজ। তবে বাড়িতে একা না পড়ে পরিবারের সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়া উত্তম।

জামাতে নামাজের ব্যাপারে হাদিসে বলা হয়েছে…

‘একাকি নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায়ে রয়েছে ২৭ গুণ বেশি সওয়াব।’ (বুখারী ও মুসলিম)।

কিন্তু কিভাবে বাড়িতে জামাতে নামাজ পড়বেন, কীভাবে নামাজের জন্য জামাতে দাঁড়াবেন। তার একটি সচিত্র বর্ণনা পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা। আশা করি আপনাদের কাজে আসবে।

ঘরে জামাতে নামাজ আদায়ের জন্য ইমাম ব্যতীত এক বা একাধিক ব্যক্তি হলে জামাতে নামাজ আদায় করা যায়।

ইমাম ছাড়া অন্যরা যদি মাহরাম-নারী পুরুষ হয় তবে তারা কীভাবে নামাজের জন্য দাঁড়াবেন? এজন্য ‘হারামাইনডটইনফো’ ঘরে জামাত আদায় করার একটি চিত্র প্রকাশ করেছে।

তাহলে চলুন জেনে নিই কি নিয়মে পরিবারে জামাতে নামাজ পড়বেন:

* দুজন পুরুষ হলে

ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবেন।

* নারী-পুরুষ একজন হলে

পুরুষ (স্বামী হলে) ইমাম হবে আর নারী (স্ত্রী হলে) বরাবর পেছনে দাঁড়াবেন।

* দুজন পুরুষ ও একজন নারী হলে

ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবেন পুরুষ (ছেলে) আর নারী (স্ত্রী হলে) দাঁড়াবেন ঠিক ইমামের
পেছনে।

* নারী এক ও পুরুষ একাধিক হলে

ইমামের পেছনে পুরুষরা (ছেলেরা) দাঁড়াবেন আর পুরুষদের পেছনে দাঁড়াবেন নারী (ইমামের স্ত্রী/মা হলে)।

* একাধিক পুরুষ হলে

ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবেন।

* একাধিক নারী-পুরুষ হলে

নারী পুরুষরা যদি মাহরাম হয় তবে ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবেন। আর পুরুষদের পেছনে নারীরা দাঁড়াবেন।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যারা বাসায় বা ঘরে পাঞ্জেগানা, জুমা বা তারাবিহ নামাজ পড়তে চান, তারা এ চিত্র অনুযায়ী জামাতে নামাজ আদায় করতে পারবেন।

মহান রাব্বুল আলামিন আল্লাহ মুসলিম উম্মাহর প্রতিটি পরিবারকে লকডাউনের এ সময়ে নিজ নিজ ঘরে বা বাসায় জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন।

একাকি নামাজ পড়ার পরিবর্তে জামাতে নামাজ পড়ে ২৭ গুণ বেশি সওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন…।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা