লাইফস্টাইল

করোনার এই সময় কি খাবেন

লাইফস্টাইল ডেস্ক:

মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এ ভাইরাস থেকে বাঁচতে বিশ্বজুড়ে লকডাউন বা কারফিউ ঘোষণা করো হয়েছে।

যেহেতু করোনার কোনও প্রতিশেধক নেই তাই এই ভাইরাস মোকাবেলায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক পথ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চরক ফার্মা’র কয়েকজন বিশেষজ্ঞ গবেষক ও চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগ প্রতিরোধকারী বেশ কিছু খাবারের কথা জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সান নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

মুগ ডাল :
খুব সহজেই হজম হয় মুগ ডাল। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুষ্টিতে ভরপুর এই দানা শস্যটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী।

সবুজ শাক :
পালংশাক, কারিপাতা, লাউশাক, কলমিশাক খেতে পারেন। আমাদের ক্যালসিয়াম ও আয়রনসহ অনেক গুরুত্বপূর্ণ উপাদানের জোগান দেয় সবুজ শাক। এগুলো মশলায় হালকা ঝলসে নিলে দারুণ উপাদেয় হতে পারে বলে জানাচ্ছেন ভেষজ বিশেষজ্ঞ গবেষক ও চিকিৎসকরা।

হলুদ :
হাজার বছর ধরে হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দায়িত্ব পালন করে আসছে। হলুদ তরকারির শুধু রং বদলাতেই ব্যবহার করা হয় না। এর ব্যাপক ভেষজগুণ রয়েছে। বাড়তি সতর্কতা আকারে অনেকে নিয়মিত এক টুকরো কাচা হলুদ খেয়ে থাকেন।

ডাল :
প্রোটিনের দারুন উৎস হচ্ছে ডাল। এটা এমন একটি উদ্ভিজ্জ প্রোটিন যা সবার জন্যই উপকারী। এ ছাড়া এতে নানা ধরনের পুষ্টি উপাদান থাকায় নিয়মিত ডাল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মসুর, মুগ, মাসকলাই, ছোলা ও খেসারির ডাল শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।

গোল মরিচ ও জিরা :
গোল মরিচ ক্রনিক সর্দি-কাশি থেকেও রক্ষা করে। ছোট্ট এই কালো দানার অসীম গুণ। আর জিরা হজমে সাহায্য করে, অতিরিক্ত ওজন কমায় ও লিভার ভালো রাখে।

মৌসুমী ফল :
কমলালেবু, পেঁপে, আঙুর, আনার, তরমুজ, জলপাই, আনারস ইত্যাদি ফল আমাদের হাতের নাগালেই থাকে। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ বা যেকোনো রোগ দানা বাধার আগেই যেন আমাদের শরীর প্রতিরোধী হয়ে উঠতে পারে এজন্য এসব ফল খেতে হবে। এর মধ্যে পেপে হজমে দারুণ কার্যকর। আর আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। এ ছাড়াও আনারসে রয়েছে ব্রোমেলিন, ক্যালসিয়াম ও ম্যাংগানিজ।

ভিটামিন সি :
আমলকি, লেবু, কমলা, কাচা মরিচ, করলা এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও অ্যান্টি অক্সিডেন্ট বাড়ায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের 

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ...

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক...

মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাচ্ছেন শিক্ষার্থীরা 

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা