লাইফস্টাইল

বর্ষায় চুলের যত্ন

সান নিউজ ডেস্ক : মানুষের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান চুল। একজন নারী বা পুরুষের কাছে চুলের মূল্য অনেক।কিন্তু এই বর্ষা মরশুমের সবচেয়ে বড় দু.স্বপ্ন কী? বৃষ্টিতে চুল ভিজে যায়, যা শুকাতেও সময় লাগে। এর ফলে চুলের গোঁড়া নরম হয়ে চুল পড়ার মতো জটিল সমস্যার সৃষ্টি হয়।

কখনো ভেবে দেখেছেন কি? আমাদের মায়েরা এই মৌসুমে কী করে চুলের যত্ন নিতেন? তাদের কাছে কি কোনো গোপন সূত্র আছে এই বর্ষায়ও চুল ভালো রাখার? উত্তর হল অবশ্যই আছে। চুলে তেল মাখার। নারকেল তেলে কিছু বীজ ভিজিয়ে, সেই তেল মাখার ফলেই তাদের চুল হয়ে উঠত সুস্থ, সুন্দর আর উজ্জ্বল। তারা যখন আমাদের মাথায় `হট অয়েল` মাসাজ করে দিতেন, সব সময়ই কি মনে প্রশ্ন জাগত না, এই যে এত আরাম, এত ভালো লাগা, সেটা কি তাদের ভালোবাসার মাসাজের কারণেই, নাকি তার সঙ্গে আছে কোনো প্রাকৃতিক উপাদানের ভূমিকাও?

চুল পড়া কমাতে অনেকেই টাকা খরচ করে নানা রকম প্রসাধনী ব্যবহার করে। মনে রাখবেন, টাকা খরচ করলেই যে চুলপড়া বন্ধ হবে, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়া ভালো।

আসুন দেখে নেওয়া যাক এমনই কতগুলো বীজ এবং প্রাকৃতিক অন্য উপাদানের ভূমিকা, যা আমাদের চুলকে আরও মজবুত এবং সুন্দর করে তুলবে।

১। মেথি: চুলের গোড়া মজবুত করতে, এবং চুলের ভাঙন থামাতে মেথির জুড়ি নেই। তাছাড়া এতে থাকে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড। এর মধ্যে থাকা হরমোন চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

২। সরষে: চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার কী? সরষে দানা। কারণ এতে থাকা প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের পুষ্টির মারাত্মক সহায়ক। চুল-পড়া দ্রুত কমিয়ে দিতে পারে সরষে, কারণ এর মধ্যে রয়েছে ফাঙ্গাসরোধক এবং ব্যাকটেরিয়ারোধক উপাদান।

৩। কালো জিরা: মালাসেজিয়া ফাঙ্গাসের নাম শুনেছেন? যার কারণে মাথায় খুসকি হয়। এর হাত থেকে বাঁচতে কালো জিরে তেল বা ব্ল্যাক সিড অয়েলের ব্যবহার করতে পারেন। খুসকির হাত থেকে বাঁচবেন। তাছাড়া এই তেল মাথার ত্বকেরও উপকার করে। তাতে চুল পড়া অনেকটাই কমে যায়।

৪। লাউ: দানার রস জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন ই-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সহজেই কী থেকে পাওয়া যায় জানেন? অবশ্যই লাউ দানার রস। মাথার ত্বকের ডিপ কন্ডিশনিং-এর দরকার পড়লে এর বিকল্প নেই। নিয়মিত এই রস ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমতে বাধ্য। এমনকী চুল পড়া পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।

৫। তিল: ভিটামিন, মিনারেল এবং পুষ্টিগুণের দুর্দান্ত সংমিশ্রণ তিল বা তিলের তেল। স্কাল্প বা মাথার ত্বক নিয়ে কোনো সমস্যা? একটা উত্তর- তিল। স্কাল্প শুষ্ক হয়ে গিয়েছে? ময়শ্চারাইজ করতে চাইলে তিল ব্যবহার করুন। তিলের মধ্য থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করবে। সেই সঙ্গে গোড়ায় রক্ত চলাচল বাড়বে মারাত্মক ভাবে। ফলে চুল পড়া বন্ধ হবে অনেকটাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা