লাইফস্টাইল

বৃষ্টির দিনের জুতা

সান নিউজ ডেস্ক: প্রায় প্রতিদিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। পথে কাদা-পানি নিত্যসঙ্গী। অফিসগামী লোকদের এই মৌসুমে জুতা নিয়ে যেন বিড়ম্বনার শেষ নেই। বাজারে চলেও এসেছে বৃষ্টির দিনে পরার উপযোগী বিশেষ ডিজাইনের জুতা। কাদা-পানি এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন এসব জুতা পরে। বাজারে প্রায় সব ব্র্যান্ডের জুতার দোকানেই বর্ষা উপযোগী জুতা এসেছে। লেদার, আর্টিফিশিয়াল লেদার কিংবা কাপড়ের জুতার বদলে প্লাস্টিক, রাবার ও স্পঞ্জের জুতা টেকসই আর আরামদায়ক। এসব জুতা কাদা-পানিতে নষ্ট ও হয় না।

এসময় স্লিপারের পরিবর্তে একটু উঁচু স্যান্ডেল বেছে নিতে পারেন। এসব জুতার সুবিধা হলো হাঁটতে গেলে কাদা ছিটে না। আবার ময়লা কাদা লেগে নোংরা হওয়ার ভয় থাকে না।

কোথায় পাবেন

প্রায় সব মার্কেটের জুতার দোকানে বর্ষা উপযোগী জুতা পাবেন। এপেক্স, বাটা, জিলস, বে এমপোরিয়ামসহ নানা ব্র্যান্ডের দোকানে মিলবে দেশি-বিদেশি এসব জুতা-স্যান্ডেল। একটু কম দামে কিনতে চাইলে যেতে পারেন গুলিস্তান, নিউ মাকের্ট অথবা এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে।

কেমন দাম

ব্র্যান্ডের দোকানে এসব জুতা পাওয়া যাবে ১০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন বাজারে আরো কম দামেও কিনতে পারবেন বৃষ্টির দিনের জুতা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা