লাইফস্টাইল

রক্তে কোলেস্টেরল' যা করবেন 

সান নিউজ ডেস্ক : সময় বাঁচাতে কেনা খাবারের প্রতি নির্ভর করে থাকছেন অনেকে। এখন তো দোকানে গিয়ে কেনার ঝামেলাও নেই। খাবার অর্ডারের নানা অ্যাপ আছে। অর্ডার করলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় খাবার। সেসব খাবার সুস্বাদু, তাতে সন্দেহ নেই। কিন্তু স্বাস্থ্যকর কি? পিজ্জা, বার্গার, স্যান্ডুইচসহ নানা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এখন ঢুকে গেছে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায়। সেইসঙ্গে দাওয়াত কিংবা পার্টিতে নানা মুখরোচক খাবার তো আছেই।

সুস্থ থাকার জন্য যেসব খাবার জরুরি, সেসবের বদলে আমরা খাচ্ছি এমন খাবার যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বেশিরভাগই পুষ্টিকর নয়। তেল-মশলা ও চর্বি নিয়মিত পেটে যাওয়ার কারণে শরীরে জমতে থাকে চর্বি। ফলে বাড়তে থাকে কোলেস্টেরল। সেখান থেকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো দুর্ঘটনাও অস্বাভাবিক নয়। এরকমটি ঘটছে অনেক ক্ষেত্রেই। সুস্থ থাকতে চাইলে শরীরে কোনোভাবেই কোলেস্টেরল বাসা বাঁধতে দেওয়া যাবে না।

কোলেস্টেরল হলো তিন প্রকার। ভালো কোলেস্টেরল বা এইচডিএল, খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো তিন নম্বরটি। খারাপ কোলেস্টেরলের থেকেও ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল শরীর অসুস্থ করার জন্য বেশি দায়ী থাকে। কোলেস্টেরল সরাসরি হার্টে আঘাত করে। এটি হার্টের রক্তচলাচল বন্ধ করে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।

ওজন বেড়ে যাওয়া, অসচেতনতা, বয়স, মাদক ও অ্যালকোহল গ্রহণের ফলে শরীরে কোলেস্টেরল বাড়তে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। সেইসঙ্গে নিজেও মেনে চলতে হবে কিছু উপায়। প্রতিদিনের খাবারে কিছু উপাদান যোগ করলে সেগুলো আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে-

গ্রিন টি খান নিয়মিত

আমাদের শরীরের জন্য পানির পরে যে তরল উপকারী সেটি হলো গ্রিন টি। এতে থাকে প্রচুর পলিফেনোল। এটি উপকারী যৌগ, যা শরীরের নানা প্রয়োজনে লাগে। আপনি যদি নিয়মিত গ্রিন টি পান করে থাকেন তবে শরীরে খারাপ কোলেস্টেরলগুলো কমে যাবে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পাবে। প্রতিদিন দুই-তিন কাপ গ্রিন টি পান করা যাবে।

রসুন খাওয়াও উপকারী

সবার রান্নাঘরেই থাকে উপকারী এই ভেষজ। বিভিন্ন রান্নার স্বাদ-গন্ধ বাড়াতে এর জুড়ি নেই। সেইসঙ্গে এটি শরীরের জন্য নানা প্রয়োজনীয় উপাদান দিয়ে ভরা। এতে আছে অ্যামাইনো অ্যাসিড, খনিজ পদার্থ, ভিটামিন ও অর্গানোসালফার যৌগ। এসব উপাদান শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরল দূর করতে কাজ করে। প্রতিদিন একটি বা অর্ধেকটা রসুন খেলে খারাপ কোলেস্টেরল কমে যায় ৯ শতাংশ পর্যন্ত।

আমলকী খাবেন যে কারণে

আমলকীতে প্রচুর ভিটামিন সি এবং ফেনোলিক যৌগ থাকে। এছাড়াও থাকে খনিজ পদার্থ এবং অ্যামাইনো অ্যাসিড। বহু যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় আমলকীর ব্যবহার হচ্ছে। আপনি যদি নিয়মিত আমলিক খান তবে ক্ষতিকর কোলেস্টেরল প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতিদিন দুটি কিংবা একটি আমলকী খান। এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা