সংগৃহীত ছবি
জাতীয়

ছিনতাইকারীর ছোড়া অ্যাসিডে আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ১ নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের পর মা ও শিশু মেয়েকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ছিনতাইকারিরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিকআপ ডোবায় পড়ে নিহত ২

আতহরা হলো, সাথী রানী হালদার (৩৬) ও তার মেয়ে বিজু হালদার (২)। দগ্ধ অবস্থায় মা ও মেয়েকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এসিডে দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার বলেন, আমার ভাই জয় কুমার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সকালের দিকে আমার ভাবি আমার ভাতিজি বিজুকে নিয়ে চুল কাটাতে যায়। ভাতিজির চুল কাটিয়ে বাসায় ফেরার পথে বাসার সামনেই ছিনতাইকারী আমার ভাবির গলার চেইন টান দিলে তিনি চিৎকার দেন। ওই সময় তারা আমার ভাবির ওপর এসিড নিক্ষেপ করলে আমার ভাতিজির শরীরে এসেও লাগে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আমাদের এখানে মা ও মেয়ে এসিডে দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে মেয়ে বিজুর ১৫ শতাংশ দগ্ধ ও সাথী রানীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা