লাইফস্টাইল

রান্নাঘর থেকে করোনার ঈদে রোমান্স শুরু হোক

লাইফস্টাইল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ঈদে কোথাও বেড়াতে যাওয়া নেই, বাইরে খাওয়া বন্ধ, এমনকি শপিংমলে যেতেও কয়েকবার ভাবছি।

ঈদে এর বাড়ি ওর বাড়ি বেড়ানো বা কক্সবাজার-বান্দরবান বেড়ানো তো দূরের কথা, চা-কফির আড্ডাও ভুলেতে বসেছি। ঘরে থেকে থেকে অনেকে রয়েছেন অবসাদে, আর যাদের বাইরে যেতে হচ্ছে তারা আছেন আতঙ্কে। সব মিলিয়ে চাপ তৈরি হচ্ছে।

সব কিছু প্রায় খুলে গেলেও এখনো আগের মতো জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়া হচ্ছে না প্রিয়জনকে নিয়ে একসঙ্গে।

তাহলে এই অবস্থায় সম্পর্ক একঘেয়ে মনে হচ্ছে কি? কী এমন করা যায়, যেন করোনার আতঙ্ক ভুলে আবার ঘরেই ভালো সময় কাটে প্রিয়জনকে নিয়ে?

একটা আইডিয়া কাজে লাগতে পারে, ট্রাই করেই দেখুন। ঈদে সবার জন্য রান্না করতেই সঙ্গীর অনেক সময় চলে যায়। তাই রান্নাঘর থেকে শুরু করুন। মানে সঙ্গীকে রান্নায় সাহায্য করুন। ধরুন সঙ্গী তরকারি রান্না করছেন, আপনি সালাদটা কেটে রেডি করুন।

আর এই সময়টা রোবটের মতো শুধু কাজ করতে যাবেন না। নিজেদের পছন্দ-অপছন্দ, খাদ্যাভ্যাস, ছোটবেলার ঈদের খাবার নিয়ে পছন্দের ঘটনাগুলো গল্প করুন।

দু’জনে মিলে কাজ করলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আর সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটানো হবে বাড়তি পাওয়া।

ঈদে নতুন কোনো আইটেম রান্না করুন একসঙ্গে। এতে করে সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়ে উঠতে পারে। নিজেদের মধ্যে বোঝাপড়াও হবে চমৎকার।

সঙ্গী কিন্তু চেষ্টা করেন আপনার পছন্দকে প্রাধান্য দিয়ে রান্নার আইটেমগুলো তৈরি করতে। তার রান্নার প্রশংসা করুন।

দু’জনে মিলে একসঙ্গে রান্না করলে আপনাদের দায়িত্বভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে। আর সঙ্গীর আস্থা ও ভালোবাসাও বেড়ে যাবে আপনার প্রতি। যা সম্পর্ক সুখের করে তোলার অন্যতম শর্ত।

চাইলে সাগরে ঢেউ গুনতে গুনতে যেমন প্রিয়জনের কাঁধে মাথা রাখতেন, সেভাবেই হালকা একটু কিচেন রোমান্স করেই নিলেন।

ঈদের রান্নাঘরের এই দু’জনের সময় কাটানো ও কাজের মাধ্যমে সম্পর্কও নতুন করে উপভোগ করতে পারেন। প্রিয়জনের মনের কাছাকাছি আসার সুযোগ হতে পারে রান্নাঘর। সুযোগটা কাজে লাগুক...এবার ঘরেই প্রেম জমুক

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা