লাইফস্টাইল

অক্সিজেনের সমস্যা হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: অক্সিজেনের গুরুত্ব আলাদা করে বুঝতে পারি না কারন প্রতিদিন আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি এই কারণে।

কিন্তু করোনাভাইরাস মহামারির এই সময়ে আমরা নতুন করে বুঝতে শিখছি অনেককিছুই। অক্সিজেনের অভাবে ছটফট করছে মানুষ। অনেকে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হতে দেখা যাচ্ছে প্রায় সব বয়সীকেই। অক্সিজেনের সমস্যা নিয়ে হাসপাতালে ছুটছেন অনেকে।

এই ভাইরাসের মারাত্মক লক্ষণগুলোর একটি হলো শ্বাসকষ্ট দেখা দেওয়া। আক্রান্ত হওয়ার এই পর্যায়ে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ফলে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি ও ঝিমুনিভাব।

অক্সিজেন সংকট থেকে মুুক্তি দিতে অনেক সময় নানা ধরনের চিকিৎসাও কাজ করে না। আবার অক্সিজেন সংকট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না অনেক সময়। এসময় বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করতে বলেন চিকিৎসকেরা।

এরকম ক্ষেত্রে বাড়িতে এমন কিছু উপায় ভেবে রাখা দরকার যার মাধ্যমে এই সংকট সহজে পাড়ি দেওয়া যায়। অক্সিজেনের সমস্যা দেখা দিলেও যেন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জেনে নিন কিছু করণীয়-

নিঃশ্বাসের ব্যায়াম

যদি নিঃশ্বাস নিতে কোনো ধরনের সমস্যা হয় তবে করতে হবে নিঃশ্বাসের ব্যায়াম। প্রথমে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে। এরপর কিছুক্ষণ দম ধরে রেখে যেটুকু সময় নিয়ে শ্বাস নিয়েছিলেন তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়তে হবে। এভাবে কয়েকবার করুন। এতে ফুসফুসে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারবে। ফলস্বরূপ রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়বে অনেকটাই।

ভেন্টিলেশন

নজর দিন ঘরের ভেন্টিলেশন ব্যবস্থার দিকে। খেয়াল করুন, যে ঘরে থাকছেন সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা আছে কি না। যদি না থাকে, তবে তার ব্যবস্থা করুন। যে ঘরে বাতাস চলাচল তুলনামূলক বেশি, প্রয়োজনে সেই ঘরে থাকুন।

হাঁটাচলা

নিঃশ্বাস নিতে সমস্যা হোক বা না হোক, প্রতিদিন খোলা স্থানে বা সবুজ বাগানে কিছুক্ষণ হাঁটাচলা করতে হবে। শহুরে জীবনযাপনে সেই সুযোগ কম। তাই বাইরে হাঁটাচলার সুযোগ না থাকলে বাড়ির ছাদে বা বেলকোনিতে হাঁটাচলা করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সকালে হাঁটার অভ্যাস থাকলে আপনি সতেজ অক্সিজেন গ্রহণ করতে পারবেন। সুস্থ থাকতে চাইলে প্রতিদিন সকালে অন্তত ত্রিশ মিনিট খোলা জায়গায় হাঁটার অভ্যাস করতে হবে।

সাঁতার ও শরীরচর্চা

সম্ভব হলে প্রতিদিন সাঁতার কাটা বা হালকা শরীরচর্চার অভ্যাস ধরে রাখুন। এতে শরীরে অক্সিজেনের সরবরাহ বজায় থাকবে। তবে অনেকের হাড় বা পেশীতে সমস্যা থাকে, তারা চিকিৎসকের পরামর্শ মেনে তবেই সাঁতার বা শরীরচর্চা করবেন।

মনোযোগ দিন খাবারে

শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য মনোযোগ দিতে হবে খাবারের প্রতি। প্রতিদিন একবাটি টকদই খেতে পারেন। এছাড়া দিনে এককাপ গ্রিন টি-ও স্বাস্থ্যের পক্ষে উপকারী। খাবারের তালিকায় রাখতে পারেন নানা ধরনের বাদাম। এছাড়া খেতে পারেন পালংশাক। মনোযোগ দিন পর্যাপ্ত পানি পানের দিকেও।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা