লাইফস্টাইল

করোনাকালীন কষ্ট  কমবে যেভাবে ঘুমালে

লাইফস্টাইল ডেস্ক: করোনায় আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্টের প্রবণতা কমাতে পারে ঘুম। করোনায় আক্রান্ত হলে শ্বাসকষ্ট কমানোর জন্য বিশেষ এক পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এটি মূলত এক ধরনের ঘুমের পদ্ধতি। যাকে বলা হয় ‘প্রোনিং’। এই পদ্ধতি মেনে ঘুমালে তা শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটাই।

সাধারণত বিশেষজ্ঞরা করোনায় আক্রান্ত রোগীদের এই বিশেষ পদ্ধতিতে শুইয়ে দেন। এর ফলে রোগীর অ্যালভিওলার ইউনিট উন্মোচিত হয়। শরীরে অক্সিজেন চলাচল করতে পারে সঠিকভাবে।

যে কারণে কমে শ্বাসকষ্ট। অনেকেই আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তারা এই বিশেষ পদ্ধতি মেনে চলতে পারেন। এতে করোনাকালীন কষ্ট কমবে অনেকটাই।

ঘুমের এই বিশেষ পদ্ধতি মেনে চলার জন্য বাড়তি কিছুর প্রয়োজন নেই। শুধু ৪-৫টি বালিশ কাছে থাকলেই চলবে। প্রথমে ত্রিশ মিনিট উপুর হয়ে শুয়ে থাকতে হবে। এরপর ডান পাশে ফিরে আরও ত্রিশ মিনিট শুয়ে থাকবেন। পরের ত্রিশ মিনিট পিঠে ভর দিয়ে আধশোয়া অবস্থায় থাকতে হবে।

এরপর বাম পাশে ফিরে শুয়ে থাকতে হবে আরও ত্রিশ মিনিট। এরপর আবার প্রথম পজিশনের মতো উপুর হয়ে শুয়ে থাকতে হবে আরও ত্রিশ মিনিট।

বিশেষজ্ঞরা বলছেন, একটি পজিশনে আধাঘণ্টার বেশি শুয়ে থাকা যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতিরিক্ত বালিশগুলো সুবিধা অনুযায়ী ব্যবহার করতে হবে। সবার আগে নিজের স্বস্তির দিকে নজর রাখবেন। খাওয়ার পরপরই এই পদ্ধতি অনুসরণ করবেন না।

প্রোনিং এর এই পদ্ধতি চাইলে দিনে ষোল ঘণ্টা ঘুরিয়ে ফিরিয়ে অবলম্বন করা যেতে পারে। তবে শারীরিক কোনো সমস্যা অনুভব করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে।

এই পদ্ধতি করোনায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে উপকারী হলেও সবাই এটি অনুসরণ করতে পারবেন না। কারণ এটি কারও কারও জন্য উপকারী না-ও হতে পারে। জেনে নিন কারা প্রোনিং থেকে বিরত থাকবেন-

* গর্ভবতী কারও জন্য এই পদ্ধতি মেনে না শোয়াই উত্তম। কারণ উপুর হয়ে ঘুমালে তাদের ক্ষতি হতে পারে।

* ডিপ ভেনাস থ্রমবসিসের মতো অসুখ থাকলে এই পদ্ধতি মেনে চলা যাবে না।

* যাদের হার্টের সমস্যা রয়েছে তারাও এই পদ্ধতি এড়িয়ে চলবেন।

* হাড়ের সমস্যা থাকলে তাদের ক্ষেত্রেও প্রোনিং উপকারী নয়।

করোনায় আক্রান্ত হলে পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিতে হবে। ভালো ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। তাই আতঙ্কিত না হলে নিশ্চিন্ত ঘুম জরুরি। পাশাপাশি আরামের জন্য বিশেষ এই পদ্ধতি মেনে চলতে পারেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা