লাইফস্টাইল

গরমে ঘর ঠাণ্ডা রাখুন এসি ছাড়াই

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। প্রচণ্ড তাপ প্রবাহে পুড়ছে দেশ। তাতে ঘরে বাইরে এসির (এয়ারকন্ডিশনার) ঠাণ্ডা ছাড়া চলা অনেকের জন্যই বেশ কঠিন। তবে দীর্ঘ সময় এসির ঠাণ্ডায় থাকলে ত্বকের কমনীয়তা নষ্ট হয়ে হাত পা আর মুখ অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।

এছাড়া ত্বক, শ্বাসনালীতে সমস্যা, গলাব্যথা, মাথাব্যথাও হতে পারে।
জেনে নিন এসি ছাড়াই এই গরমে কীভাবে ঘর ঠান্ডা রাখবেন-

• দুপুরের দিকে ঘরের দক্ষিণ ও পশ্চিম জানালা বন্ধ করে দেবেন। যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা বা উইন্ডো ব্লাইন্ড টেনে রাখুন
• কিন্তু অন্য দিকের জানলাগুলো খুলে রাখুন গুমোটভাব কেটে যাবে
• ঘর সব সময় পরিষ্কার রাখুন, পর্দা, ফার্নিচার কোথাও যেন ধুলা-ময়লা না থাকে
• বিছানায় সাদা বা হালকা রঙের চাদর পাতুন
• ঘরে কিছু গাছ রাখুন
• রান্নার সময় অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে নিন, ঘরের তাপ বের হয়ে যাবে
• ঘরের ফ্যান পরিষ্কার করুন নিয়মিত
• প্রতিদিন পানি দিয়ে ঘরের মেঝে মুছে নিন, গরম কমবে
• কম্পিউটার, ল্যাপটপ, টিভি থেকেও তাপ উৎপন্ন হয়। খুব প্রয়োজন না হলে এগুলো বন্ধ করে রাখুন।

• বরফ টুকরো একটি পাত্রে করে ঘরের এক কোণে রেখে তা হালকা চট দিয়ে ঢেকে ফ্যান ছেড়ে রাখুন তাতেও ঘর শীতল হয়ে যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা