লাইফস্টাইল

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল কলা 

সান নিউজ ডেস্ক : কলা বললে আমরা সাধারণত হলুদ কলাই বুঝে থাকি। তবে কখনও লাল কলা কেনার কথা ভাবি না। চাহিদা বেশি থাকলেও স্থানীয় বাজারে অপ্রতুল হওয়ায় এই কলার দেখাও খুব একটা মেলে না।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যসহ যাবতীয় সমস্যার সমাধান দেবে এই লাল কলা। কলার জাদুকরী উপকারিতা গুলো না জানলে জেনে নিন?

> প্রচুর পরিমাণে বিটা ক্যারোনেট ও ভিটামিন সি থাকে লাল কলায়। থাকে অ্যান্টি-অক্সিডেন্টও।

> অনেকেই কিডনির স্টোনে ভুগে থাকেন। এ কলা নিয়মিত খেলে কিডনির পাথর দূর হয়। লাল কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, যা কিডনিতে পাথর জমতে দেয় না।

> লাল কলায় থাকে তিন ধরনের প্রাকৃতিক সুগার- ফ্রুকটোজ, সুক্রোজ এবং গ্লুকোজ। শরীরের মধ্যে এই সুগারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। ফলে সকালের নাস্তায় লাল কলা খুবই ভালো।

> লাল কলায় থাকে প্রচুর পরিমাণে আঁশ। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে লাল কলা খাওয়া ভালো। তবে শুধু কোষ্ঠকাঠিন্যের জন্যই নয়, হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে লাল কলা।

> হার্টের রোগীদের জন্য লাল কলা ডায়েটে রাখা ভালো। লাল কলায় থাকে পটাসিয়াম। যা শরীরকে সোডিয়ামের খারাপ প্রভাব থেকে রক্ষা করে। পাশাপাশি রক্তচাপও কমায়।

> ভিটামিন এ থাকে বলে চোখের জন্য লাল কলা খুবই ভালো।

> লাল কলায় রয়েছে ভিটামিন বি-৬। যা হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ফলে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য লাল কলা খাওয়া জরুরি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা