লাইফস্টাইল

৫৭ পেরিয়েও আবেদনময়ী নীতা আম্বানি! 

লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশে যেখানে ৪০ পেরোতেই নিজেকে বুড়ো ভাবতে শুরু করেন নারীরা। সেখানে ভারতের সেরা ধনী আম্বানী পত্নী ৫৭ বছরের নীতা আম্বানি আবেদনময়ী নতুন রূপে হাজির হেয়েছেন সবার সামনে।

আর এজন্য ১৮ কেজি ওজন কমিয়েছেন নীতা আম্বানি। তার এই ওজন কমানোর রহস্য জানার আগ্রহ এখন সবার। নীতা আম্বানি ওজন কমানোর অনুপ্রেরণা তার ঘরেই রয়েছে। কয়েক বছর আগে মুকেশ-নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। সেভাবেই ওজন কমিয়েছেন নীতা আম্বানি নিজেও।

১৮ কেজি ওজন কমানোর পর তাকে দেখে মনে হচ্ছে ওজনের সঙ্গে বয়সটাও যেন অর্ধেক কমে গেছে নীতা আম্বানির। চেহারার আমূল পরিবর্তনে অনেকেই চমকে যান এখন। ওজন কমানোর বিষয়ে নীতা আম্বানি জানান, আসলে সন্তান যা করে, মাও তাই করে। অনন্ত যখন ডায়েট করছিল, তখন ও অনেক কিছুই খাওয়া বন্ধ করে দেয়।

তখন আমিও ওর সঙ্গে ডায়েট করেছিলাম। ' নীতা আম্বানির কথায়, 'ডায়েটে থাকাকালীন অনন্ত যা কিছু খেত, আমিও তাই খেতাম। ও যখন হাঁটতে যেত, আমিও যেতাম। ও যখন শরীরচর্চা করত আমিও করতাম। ওই আমার অনুপ্রেরণা, ওর মতো করে সবকিছু করতে গিয়ে আমারও ওজন কমে। যদিও আমরা এখনও স্থুলতার সঙ্গে লড়াই করে চলেছি। '

নীতা আম্বানি আরও জানান, তিনি নিয়মিত দু’গ্লাস করে বিটরুটের রস খাওয়া শুরু করেন। বিটরুটের রস কেবল একটি ক্লিনিজিং এজেন্ট হিসাবেই কাজ করেনা বাড়তি মেদ অপসারণেও সহায়তা করেছিল।

ফিগার ও স্বাস্থ্য ঠিক রাখতে বেশি করে ফল, শাকসবজি, বাদাম তিনি। বাইরের খাবারের চেয়ে বাড়ির খাবার পছন্দ করেন বলেও জানান নীতা।ডায়েট ছাড়াও নিয়মিত নাচেন তিনি। বিভিন্ন সময়ে বিশেষ করে তাদের ছেলে মেয়ের বিয়েতে বলিউডের সব মেগা স্টারদের পেছনে ফেলে তার নাচই সবার নজর কেড়েছে।

আর এই নাচও তাকে ফিট থাকতে এবং ওজন কমাতে সহায়তা করেছেন বলে জানিয়েছেন নীতা আম্বানি। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির স্ত্রী, নিজেও সফল ব্যবসায়ী, সঙ্গে তিন সন্তানের মা নীতা আম্বানি অনেকের কাছেই একজন অনুপ্রেরণা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা