লাইফস্টাইল

বায়ু দূষণে অকাল বার্ধক্য! বিশেষজ্ঞ টিপস

লাইফস্টাইল ডেস্ক : আপনি কি কখনও ভেবে দেখেছেন- দূষণ ত্বকে কতটা প্রভাব ফেলতে পারে? সম্ভবত না। তিরিশের পর থেকে ধূসর চুল, ত্বকে রিঙ্কেল এবং বার্ধক্যজনিত লক্ষণগুলি দেখা যায়।

আমরা সবাই তরুণ থাকতে এবং তরুণ দেখতে অনেক কিছু করি। তবে সব করার পরেও আমরা আমাদের শরীর এবং ত্বককে দূষণ থেকে রক্ষা করি না।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নিরুপমা পরওয়ান্ডারের বরাত দিয়ে দূষণ প্রতিরোধে করণীয় কি এমন তথ্য প্রকাশ করেছেন।

ত্বকে বায়ু দূষণের প্রভাব:
বছরের পর বছর ধরে চলে আসা গবেষণা প্রমাণ করেছে যে, দূষিত অঞ্চলে যারা বসবাস করে তাদের ত্বকের হাইড্রেশন এবং ত্বকের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। বায়ু দূষণ এবং নিম্ন মানের বায়ু ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে কমেডোন, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণ, ফ্যাকাসে ত্বকের মত নানাবিধ সমস্যা দেখা দেয়।

বায়ুতে থাকা দূষিত পদার্থ সরাসরি ত্বকে লাগে। যা ত্বক রক্ষা ফাংশনকে বাধাগ্রস্ত করে। এটি একজিমার মতো অ্যালার্জিযুক্ত ত্বকের অ্যালার্জি প্রবণতা বাড়িয়ে তুলতে পারে।

এছাড়াও বায়ু দূষণ ত্বকের কোলাজেনের ক্ষয় বাড়ায়। ফলে ত্বকের অকাল বার্ধক্যের সমস্যা দেখা দেয়।

বায়ু দূষণের অন্যান্য প্রভাবগুলো:
১. ত্বক থেকে সমস্ত প্রাকৃতিক তেল উগরে দেয়।

২. ধুলাবালি ত্বকের উপর একটি স্তর তৈরি করে। যার ফলে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়।

৩. দুপুরের সময় সূর্যের তাপ খুব ক্ষতিকারক। এসময় বাযু দূষণ বেশি থাকে। ফলে স্কিন ক্যান্সারসহ অসংখ্য ত্বকের রোগ ও ফুসকুড়ি দেখা দিতে পারে।

৪. দূষণের ফলে ত্বককে নিস্তেজ দেখায়। কারণ দূষণ ত্বকের অক্সিজেন শুষে নেয়।

৫. দূষণ ত্বককে রুক্ষ করে তোলে।

৬. এটি ত্বকের রঙ তামাটে করে দেয়, যা সহজে দূর করা সম্ভব হয় না।

দূষণ রোধে প্রতিকার:
১. বাইরে বেরোনোর সময় মাথার চারদিকে একটি স্কার্ফ বা ওড়না জড়িয়ে রাখুন।

২. রোদে বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন প্রয়োগ করুন। কিংবা রোদে বেরোনোর সময় একটি ছাতা নিয়ে বের হন।

৩. ঘুমানোর আগে প্রতি রাতে ত্বককে ময়েশ্চারাইজ করুন।

৪. ত্বকের ছাড়ানো তেলগুলো পুনরায় পূরণ করতে সপ্তাহে একবার তেল মেখে গোসল করুন।

৫. বাইরে বেরোনোর সময় জ্যাকেট বা কোট পরার চেষ্টা করুন যাতে এটি আপনাকে দূষণের প্রত্যক্ষ প্রভাব থেকে রক্ষা করে।

৬. চালের আটা ও হলুদ গুঁড়োতে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি সাবানের বিকল্প হিসাবে ব্যবহার করুন।

৭. বাসায় আসার পরে মুখ কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন এবং স্ক্রাব ব্যবহার করুন।

৮. স্বাস্থ্যকর খাবার আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি বের করতে সহায়তা করবে।

আপনি যদি এই টিপসগুলি নিয়মিত অনুসরণ করেন তবে দূষণ থেকে কিছুটা নিরাপদ থাকবেন। যেহেতু পুরোপুরি দূষণ এড়ানো সম্ভব নয়; তাই যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করুন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা