লাইফস্টাইল

শীতকালে ঠোটের যত্ন

লাইফস্টাইল ডেস্ক : শীতের ঠান্ডা বাতাস ইতোমধ্যে বইতে শুরু করেছে। রাতে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস বলে দিচ্ছে, শীত সন্নিকটে। ঋতু পরিবর্তনের ফলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। এ জন্য শীতকালে ত্বকের একটু বাড়তি যত্ন নেয়া দরকার হয়, বিশেষ করে ঠোটের। এসময় ঠোট হয়ে ওঠে অনেকটা রুক্ষ ও অনুজ্জ্বল। শীতে ঠোঁট ফাটা একটি কমন সমস্যায় পরিণত হয়। অনেকে প্রাণখুলে হাসতে পারেনা ঠোট ফাটা বলে।

আসুন জেনে নিই কীভাবে নিতে হবে ঠোটের যত্ন-

১/যাদের ঠোঁটের রঙ কালো বা দাগ আছে তারা সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। ভালো কাজ দেবে।

২/ অনেকের ঠোঁট বেশি শুষ্ক। তাদের ঠোঁটই বেশি ফেটে থাকে। তাদের উচিত সঙ্গে সবসময় পেট্রলিয়াম জেলি রাখা। যখনই ঠোঁট শুষ্ক লাগবে তখনই পেট্রলিয়াম জেলি বা লিপবাম লাগাবেন।

৩/ লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রেও হতে হবে সচেতন। তাই মেয়েদের উচিত যেসব লিপস্টিক ঠোঁটের ক্ষতি করে না বা ভিটামিন ‘ই’ সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করা। ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা উচিত।

৪/ ঠোঁট ফাঁটার হাত থেকে রক্ষা পেতে পানির গুরুত্ব অনেক। প্রতিদিন প্রচুর পানি পান করবেন। এতে শরীরের তথা ঠোঁটে পানির ঘাটতি থাকবে না। এ ছাড়া প্রতিদিন কিছু ফল খেতে পারেন। এ ক্ষেত্রে গাজরের রস ফাটার হাত থেকে ঠোঁটকে ভালো রাখতে অন্যতম ভূমিকা রাখে।

৫/ ঠোঁটের নরম ও তুলতুলে ভাব বজায় রাখতে নিয়মিত গ্লিসারিন, মধু ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন ৩-৪ মিনিট। পরক্ষণে তুলা ভিজিয়ে মুছে নিয়ে লিপজেল বা ভ্যাসলিন লাগিয়ে নিন। ভালো ফল পাবেন।

৬/মেয়েদের সাজ অপরিপূর্ণ থেকে যায় যদি ঠোঁটে লিপস্টিক লাগানো না হয়। কিন্তু ফাটা ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে লিপজেল বা লিপবাম জাতীয় কিছু লাগিয়ে কিছুক্ষণ রেখে টিস্যু পেপার দিয়ে হালকা মুছে লিপস্টিক লাগানো উচিত।

৭/ অনেকেই ঠোঁট ভেজানোর জন্য জিভ ব্যবহার করে থাকেন। এটা নিতান্ত বদ অভ্যাস। কারণ ঠোঁট এতে নরম তো হয় না বরং ঠোঁট ফাটার কারণ হয়ে দাঁড়ায়।

৮/ শীতের আর্দ্রতার জন্য ঠোঁট ফেটে যায়। শীতে ঠোঁট ফেটে যায় না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। শীতের এ রুক্ষতা থেকে রেহাই পেতে অধিক যত্নবান হওয়া ছাড়া কোনো উপায় নেই। খেয়াল রাখতে হবে ঠোঁট যাতে বেশিক্ষণ ধরে শুষ্ক বা শুকনো না থাকে। তাই দিনে কমপক্ষে ৩-৪ বার পেট্রলিয়াম জেলি, ক্রিম, গ্লিসারিন বা চ্যাপস্টিক জাতীয় তৈলাক্ত কিছু লাগাতে হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা