ফাইল ছবি
লাইফস্টাইল

পরীক্ষার ফল আশানুরূপ না হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: পরীক্ষার ফল ভালো না হলে তা মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন উল্লেখযোগ্য পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলাফল যাই হোক, মানসিক সুস্থতা বজায় রাখতে এ চাপকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

এ অবস্থায় কী করবেন, জেনে নিন-

আপনার অনুভূতি স্বীকার করুন: পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন বোধ করা স্বাভাবিক। তবে এ আবেগকে অস্বীকার বা দমন করলে তা মানসিক চাপ তীব্র আকার ধারণ করতে পারে।

তাই এর পরিবর্তে আপনার অনুভূতি স্বীকার করুন এবং বুঝে নিন, নার্ভাস হওয়া অস্বাভাবিক নয়। আবেগকে স্বীকৃতি দেয়া কার্যকরভাবে মন নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ।

আরও পড়ুন: গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

ইতিবাচক দৃষ্টিভঙ্গি: পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এটি আপনার মূল্য বা ভবিষ্যতের সাফল্যকে সংজ্ঞায়িত করে না। নিজেকে মনে করিয়ে দিন, এগুলো আপনার একাডেমিক যাত্রার কেবল একটি দিক মাত্র।

আপনার ক্ষমতা, দক্ষতা ও শক্তি একটি একক পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এ দৃষ্টিভঙ্গি আপনার মনের চাপ কমাতে কিছু হলেও সাহায্য করবে।

আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন, সেদিকে মনোযোগ দিন: আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোনিবেশ করুন।

সেগুলো হলো- আপনার প্রস্তুতির প্রচেষ্টা, অধ্যয়নের অভ্যাস ও শেখার মনোভাব। আপনার সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যান এবং লক্ষ্যে নিবিষ্ট থাকুন। এতে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন।

আরও পড়ুন: বজ্রপাতের সময় করণীয়

নিজের প্রতি সদয় হোন: চাপের সময় নিজেকে একই সহানুভূতি দেখান, যা একই পরিস্থিতিতে আপনার বন্ধুকে দেখাতেন। নিজেকে বোঝান, ভুল করা অস্বাভাবিক কিছু নয় এবং ব্যর্থতা শেখার প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।

নেতিবাচক চিন্তা বাদ দিন: ফলাফল নিয়ে ক্রমাগত নেতিবাচক চিন্তা উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে। তাই নেতিবাচক চিন্তাভাবনা আসলে মনোযোগ অন্যদিকে সরিয়ে দিন। এ সময় ব্যায়াম, শখের কাজ বা প্রিয়জনের সাথে সময় কাটান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা