সংগৃহীত
আন্তর্জাতিক

শিক্ষিকাকে হত্যায় ২ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের স্থানীয় একটি আদালত এক শিক্ষিকাকে খুনের অপরাধে ২ ছাত্রীকে মৃত্যুদণ্ড ও আরেক ছাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৮

মঙ্গলবার (১৯ তারিখ) উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে। খবর আরব নিউজ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ডেরা ইসমাইল খানের জামিয়া ইসলামিয়া ফালাহুল বিনাত কলেজের রাজিয়া হানফি, আয়েশা নওমানি ও ওমরা আমান।

২০২২ সালের মার্চে তাদের শিক্ষিকা সাফুরা বিবিকে হত্যার দায়ে সেসময়ই ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। সাফুরাকে পিটিয়ে ও গলাকেটে কলেজ গেইটের সামনে হত্যা করেন তারা। পরে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

আদালতের পাবলিক প্রসিকিউটর তানসির আলী জানান, আদালত রাজিয়া হানফি ও উমরা আমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ও তাদের প্রত্যেককে ২০ লাখ রুপি জরিমানা করেছে। মামলার ৩য় আসামি আয়েশা নওমানিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

আয়েশা নওমানিকে যাবজ্জীবন দেওয়ার কারণ অপরাধ সংঘটনের সময় ১৮ বছরের কম ছিল তার বয়স। আদালত স্পষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এই রায় দিয়েছে।

বিবাদী পক্ষের আইনজীবী আসাদ আজিজ বলেন, এ মামলাটি স্পর্শকাতর। এই রায়ের বিরুদ্ধে উচ্চ পর্যন্ত আদালত যাবেন তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা