ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আবাসিক ভবনে হামলা, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজা ভূখণ্ডের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২০

শনিবার (১৬ মার্চ) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলকার বাহিনী গত শুক্রবার রাতে মধ্য গাজায় অন্তত ১২টি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। নুসিরাত শরণার্থী শিবিরের পশ্চিমে ইত-তাবাতিবি পরিবারের বাড়িতে বোমা হামলায় মোট ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌকা ডুবি, নিহত ৬০

জাতিসংঘ আরও জানিয়েছে, ফিলিস্তিনিরা দীর্ঘ এই সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন। এছাড়াও উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। এর মধ্যে আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনিরাফাহ নগরীতে আশ্রয় নিয়ে আছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় গতকাল শুক্রবার (১৫ মার্চ) সেনাবাহিনীকে স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্র রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরোধিতা করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা