সংগৃহীত
আন্তর্জাতিক

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন : বাংলাদেশ ও ভারতকে মূল্য দেয় যুক্তরাষ্ট্র

মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারু জানায়, আদ্দুর দক্ষিণতম প্রবালপ্রাচীরে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা গত ১০ মার্চ মালদ্বীপ ছেড়ে চলে গেছে। এর মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে। বাকিদের আগামী ১০ মে-এর মধ্যে ফিরিয়ে নেয়া হবে।

এনডিটিভি বলেছে, মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরুর বিষয়ে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে মিহারু জানায়, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী সূত্রে তারা এই তথ্য নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন : লেবাননে দফায় দফায় রকেট হামলা

এর আগে গত সপ্তাহে মালদ্বীপ চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। তিনি নির্বাচনী ইশতেহারে মালদ্বীপের সামুদ্রিক সীমান্তে টহল দেয়ার জন্য মোতায়েন করা ভারতীয় নিরাপত্তা কর্মীদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা