সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবে রোজা শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ রবিবার (১০ মার্চ) দেখা গেছে। তাই আজ সোমবার দেশটিতে রমজান মাসের প্রথম দিন।

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ছাড়াল ৩১ হাজার

এর আগে সৌদির সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসল্লিদের আহ্বান জানায়। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে বলা হয়।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতেও আজ সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে।

অন্যদিকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। কারণ রোববার দেশটিতে চাঁদ দেখা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা