ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৩

শনিবার (৯ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে সুমাত্রা প্রদেশটি প্রাকৃতিক দুযোর্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ১১ হাজার

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার সিনিয়র কর্মকর্তা মুহাররিন্দো ইদওয়ান জানান, অধিকাংশ হতাহতের ঘটনা পেসিসির সেলাতান এলাকায় ঘটেছে। সেখানে মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া প্যারিয়ামান এলাকায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

সুমাত্রার এই কর্মকর্তা আরও বলেন, নিহতরা শুধু প্রবল স্রোতে ভেসে যায়নি। ভূমিধসের সময় মাটিতে চাপা পড়েছিল। প্রবল স্রোতে ১৬টি সেতু ভেঙে পড়েছে, রাস্তাঘাট ডুবে গেছে ও ঘরবাড়ি ভেসে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: গাজায় ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার জরুরি ইউনিটের প্রধান ফজর সুকমা জানিয়েছেন, বন্যা কমেছে। তবে কয়েক হাজার ঘরবাড়ি ডুবে আছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দুর্যোগ সংস্থার কর্মী, সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ত্রাণ সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি ত্রাণ তৎপরতা শুরু করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা