সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে দফায় দফায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: গাজায় ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

গণমাধ্যম আল জাজিরার থেকে জানা যায়, সকালে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে লেবানন থেকে প্রায় ৭০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চল এবং অধিকৃত গোলান এলাকা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেট হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ২৬

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হয়েছে। দুপক্ষের এই সংঘাতে নিরীহ ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠন। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা।

ইসরায়েলি হামলার পরের পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সহায়তার ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। পবিত্র এই রমজানের শুরুতেও ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। গাজাজুড়ে এখনও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা