আন্তর্জাতিক

অভিশংসন থেকে মুক্তি পেয়েই উদযাপনে মাতলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিনেটে ভোটাভুটির মাধ্যমে অভিশংসন থেকে মুক্তি পেয়েই উদযাপনে মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার পর যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের আইনপ্রণেতা এবং নিজের আইনজীবীদের সঙ্গে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ট্রাম্প বলেন, আমরা কোন কিছু অন্যায় করিনি। শেষ পর্যন্ত যা ফল হয়েছে সেটাই আসল ঘটনা।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাঁধা দেয়ার অভিযোগ থেকে বুধবার মার্কিন সিনেটে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই আর অভিশংসিত হচ্ছেন না তিনি।

২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোটের। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা